মহাদেবের আশীর্বাদ পেতে আজই পাঠ করুন স্তোত্র, সব ইচ্ছা পূরণ করবেন দেবাদিদেব!

By Bhagysree Sarkar

সনাতন ধর্মে প্রচুর সংখ্যক শিবের ভক্ত রয়েছেন। তিনি দেবাদিদেব মহাদেব। তাঁর চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ নয়। বহু প্রাচীন যুগ থেকেই বঙ্গ সংস্কৃতিতে তিনি মিশে গিয়েছেন। যারা নিয়মিত মহাদেবের পুজো করেন, তারা বিশেষ আশীর্বাদ লাভ করে। শাস্ত্র মতে, ভগবান শিবের আশীর্বাদ সর্বদা ভক্তদের উপর থাকে।

হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে, আপনি যদি নিয়মিত প্রতিদিন বা সময়ের অভাবে প্রতি সোমবার ভগবান শিবের স্তোত্র পাঠ করেন, তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। এছাড়াও অনেক সুবিধা রয়েছে যা আপনি পেতে পারেন। আসুন জেনে নিই শিব স্তোত্র পাঠ করার নিয়ম এবং এর উপকারিতা কী-

shiva


শিব স্তোত্র পাঠের পদ্ধতি-

  • মূলত, এই স্তোত্র পাঠ বিশেষ করে সোমবারে করা উচিত।
  • সোমবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করেই এই স্তোত্র পাঠ করবেন।
  • স্নান করে পরিষ্কার কাপড় পরে শিবলিঙ্গের সামনে আসন নিয়ে বসুন। এরপরে, ধূপকাঠি এবং ভগবান শিবকে জল দিয়ে অভিষেক করুন।
  • এরপর বেলপত্র, আকন্দ, ধতুরা ইত্যাদি দিয়ে পুজো শুরু করুন। ভগবান শিবকে অন্ন অর্পণ করে তাঁর স্তোত্র পাঠ করুন।


শাস্ত্র মতে, শিব স্তোত্র পাঠের উপকারিতা-

  • শিব স্তোত্র জপ করার মাধ্যমে একজন সমস্ত বস্তুগত সুখ লাভ করে। এমনকি এর পাঠে দুরারোগ্য রোগও সেরে যায়।
  • শিব স্তোত্র পাঠ করে মন সর্বদা প্রসন্ন ও আনন্দিত থাকে।
  • শিব স্তোত্র পাঠ করলে মানসিক রোগ আসে না। সঙ্গেই আপনা আত্মবিশ্বাস বাড়ে।
  • এই স্তোত্র পাঠে ভগবান শিব খুব খুশি হন। আপনার উপর সদা আশীর্বাদ থাকে।
  • পরিবারে সবসময় সুখ এবং শান্তি বজায় থাকে।

Story first published: Monday, July 8, 2024, 16:24 [IST]
X
Desktop Bottom Promotion