রবি পুষ্য যোগে ভাগ্য উজ্জ্বল হবে ৩ রাশির, ধন-ধান্যে ভরবে জীবন!

জ্যোতিষ শাস্ত্রে উল্লিখিত ২৭টি নক্ষত্রের মধ্যে অন্যতম পুষ্য নক্ষত্র। রবিবার ও বৃহস্পতিবার পুষ্য নক্ষত্র থাকলে তা অত্যন্ত শুভ বলে মান্য হয়। রবিবার পুষ্য নক্ষত্র থাকলে রবি পুষ্য যোগ গঠিত হয়। আবার বৃহস্পতিবার পুষ্য নক্ষত্র থাকলে তৈরি হয় গুরু পুষ্য যোগ।

আগামী ১০ সেপ্টেম্বর, রবিবার গঠিত হতে চলেছে রবি পুষ্য যোগ। এই যোগে বেশ কিছু রাশি লাভান্বিত হবেন। সব ক্ষেত্রে সাফল্য লাভ করবেন তাঁরা। জেনে নিন, রবি পুষ্য যোগের শুভ প্রভাব কোন কোন রাশির উপর দেখা যাবে।

Ravi Pushya Yog

মিথুন রাশিতে রবি পুষ্য যোগের প্রভাব

রবি পুষ্য যোগ লাভদায়ক হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আয়ের নতুন উৎস পাবেন। সর্বক্ষেত্রে সাফল্য আসতে পারে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে মিথুন রাশির জাতকদের। যে কারণে কোনও বড়সড় সিদ্ধান্তও নিতে পারেন।

সিংহ রাশিতে রবি পুষ্য যোগের প্রভাব

সিংহ রাশির জাতকরা রবি পুষ্য যোগে ভাল ফল পাবেন। এই সময় আর্থিক উন্নতি হবে। অর্থাভাব থাকবে না। গাড়ি, সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। আটকে থাকা কাজ পুনরায় শুরু হতে পারে। এই সময় বিনিয়োগ করলে ভাল লাভ হবে।

তুলা রাশিতে রবি পুষ্য যোগের প্রভাব

রবি পুষ্য যোগের প্রভাবে কপাল খুলবে তুলা রাশির জাতকদের। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় শেষ হবে। ক্যারিয়ারে উন্নতি হবে। সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা ভাল ফলাফল পেতে পারেন। সন্তানের তরফে কোনও সুসংবাদ আসতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Thursday, September 7, 2023, 19:12 [IST]
X
Desktop Bottom Promotion