Rath Yatra 2023: রথযাত্রার দিন নিজের রাশি অনুযায়ী মন্ত্র জপ করুন, জগন্নাথের কৃপায় খুলবে ভাগ্য!

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই প্রতি বছর জগন্নাথ রথযাত্রা উদযাপিত হয়। এ ক্ষেত্রে পুরীর জগন্নাথ মন্দিরই সব চেয়ে বড় উৎসবক্ষেত্র। তবে আমাদের পশ্চিমবঙ্গেও মহা ধুমধাম করে রথযাত্রার উৎসব উদযাপিত হয়। রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি জগন্নাথ মন্দির থেকে বের করে তিনটি বিশাল রথে স্থাপন করা হয়। এ বছর রথযাত্রা পালিত হবে ২০ জুন, মঙ্গলবার।

শাস্ত্র মতে ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের অবতার। কথিত আছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। সেখান থেকে আবার সাতদিন পর মন্দিরে ফিরে আসেন। ভক্তবৃন্দ অতি ভক্তিভরে রথের দড়িতে টান দিয়ে রথ এগিয়ে নিয়ে যান। ধর্মীয় বিশ্বাস, রথের দড়ি স্পর্শ করলে ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, বিপত্তি দূর হয়।

Chant These Mantras According to Your Zodiac Sign to Please Lord Jagannath

জ্যোতিষশাস্ত্র বলছে, যাঁরা রথযাত্রায় যোগ দিতে পারবেন না তাঁরা ঘরে থেকেই নিজের রাশি অনুসারে জগন্নাথদেবের মন্ত্র জপ করতে পারেন। রথযাত্রার দিন ভক্তিভরে মন্ত্র জপ করলে জগন্নাথদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। দেখে নিন, রথের দিন আপনার রাশি অনুযায়ী কোন মন্ত্র জপ করবেন।

মেষ রাশি
রথযাত্রার দিন 'ওঁ পধায় জগন্নাথায় নমঃ' এই মন্ত্রটি ভক্তিভরে জপ করুন। জগন্নাথদেবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।

বৃষ রাশি
জগন্নাথের পূজা করার সময় 'ওঁ শিখিনে জগন্নাথায় নমঃ' এই মন্ত্রটি জপ করুন। আপনার সকল মনোস্কামনা পূরণ হবে।

মিথুন রাশি
'ওঁ দেবাদিদেব জগন্নাথায় নমঃ' মন্ত্রটি জপ করুন নিষ্ঠাভরে। সকল দুঃখ-কষ্ট দূর হবে এই মন্ত্র জপে।

কর্কট রাশি
'ওঁ অনন্তায় জগন্নাথায় নমঃ' ভক্তি সহকারে এই মন্ত্র জপ করলে দূর হবে সব কষ্ট।

সিংহ রাশি
রথের দিন ভক্তিভরে জপ করুন 'ওঁ বিশ্বরূপেণ জগন্নাথায় নমঃ'। জগন্নাথদেবের এই মন্ত্র আপনাকে সর্বক্ষেত্রে সাফল্য পেতে সাহায্য করবে।

কন্যা রাশি
জীবনে সুখ, সৌভাগ্য ফেরাতে 'ওঁ বিষ্ণবে জগন্নাথায় নমঃ' এই মন্ত্র সঠিক বিধি অনুসারে জপ করুন।

তুলা রাশি
তুলা রাশির জাতকরা এ দিন 'ওঁ নারায়ণ জগন্নাথায় নমঃ' মন্ত্র জপ করুন। এতে আপনার জীবনে সুখ, শান্তি বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 'ওঁ চতুমূর্তি জগন্নাথায় নমঃ' মন্ত্রটি জপ করুন। জীবনের সকল বাধা-বিপত্তি দূর হবে।

ধনু রাশি
রথের দিন ধনু রাশির জাতকরা 'ওঁ রত্ননাভঃ জগন্নাথায় নমঃ' মন্ত্র জপ করুন। এই মন্ত্র আপনাকে প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে সাহায্য করবে।

মকর রাশি
মকর রাশির জাতকরা জপ করুন 'ওঁ যোগী জগন্নাথায় নমঃ' মন্ত্র। এই মন্ত্র জপ করলে সর্বক্ষেত্রে জয়লাভ সম্ভব হবে।

কুম্ভ রাশি
রথের দিন 'ওঁ বিশ্বমূর্তয়ে জগন্নাথায় নমঃ' এই মন্ত্র জপ করলে জগন্নাথদেবের আশীর্বাদ লাভ হবে।

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা জগন্নাথদেবের কৃপা পেতে 'ওঁ শ্রীপতি জগন্নাথায় নমঃ' মন্ত্র জপ করুন।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion