৭২ বছর পর বিরল যোগ! শ্রাবণ মাসের ৫ সোমবারে হবে ইচ্ছাপূরণ, দূর হবে দুঃখ-কষ্ট

By Bhagysree Sarkar

হাতে গোনা মাত্র কয়েকদিন এরপরই মহাদেবের প্রিয় মাস, শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস শিবভক্তদের জন্য বিশেষ। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। তবে এবছর রয়েছে আরও বাড়তি সুযোগ। শাস্ত্র অনুযায়ী, এবছরের শ্রাবণ মাসে তৈরি হচ্ছে এক বিরল ও মহাযোগ।

প্রায় ৭২ বছর পর, শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার দিয়েই। আবার শেষও হতে চলেছে সোমবার দিয়ে। আবার এবছর ৪ টি নয়, ৫টি সোমবার থাকবে। যা ভক্তদের জন্য ভগবান শিবের আরাধনার বাড়তি সুযোগ নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

astrology

শ্রাবণ মাস শুরু হবে ২২শে জুলাই সোমবার এবং শেষ হবে ১৯শে আগস্ট সোমবার। এই পুরো মাসে প্রীতি যোগ এবং শ্রাবণ নক্ষত্র অন্তর্ভুক্ত হবে। শ্রাবণ নক্ষত্র থাকবে সকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। জ্যোতিষীদের মতে, এই শুভ যোগের সময় ভগবান শিবের পুজো ও অভিষেক করলে ভক্তদের উপর তাঁর বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে।

এবছর শ্রাবণ মাসে ৫টি সোমবার থাকা একটি বিরল ঘটনা। এই সময় ভক্তরা শিবের পুজো, জলাভিষেক, রুদ্রাভিষেকসহ নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করে। পাঁচটি সোমবার পেয়ে ভক্তরা শিবের উপাসনার জন্য একটি অতিরিক্ত দিন পাবেন। যার মাধ্যমে তারা তাদের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করতে পারেন।

হিন্দু ধর্মে, সোমবার শ্রাবণ মাস শুরু ও শেষে একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। প্রায় ৭২ বছর পর বিরল এই পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই মাসে ভগবান শিবের আরাধনা করলে শিবভক্তদের দুঃখ ও কষ্ট দূর হবে নিমেষেই। এছাড়া পূরণ হবে সব ইচ্ছাও। শাস্ত্র মতে, প্রথম সোমবার পালিত হবে ২২ জুলাই, দ্বিতীয়টি ২৯ জুলাই, তৃতীয়টি ৫ আগস্ট, চতুর্থটি ১২ আগস্ট, পঞ্চম ও ১৯ আগস্টে শেষ সোমবার পালিত হবে। একই সঙ্গে শ্রাবণ নক্ষত্র ও প্রীতি যোগ তৈরি হয়েছে এই সময়।

Story first published: Tuesday, June 25, 2024, 16:28 [IST]
X
Desktop Bottom Promotion