এ বছর শুভ যোগে ভাদ্র অমাবস্যা, সাফল্যের শীর্ষে ৪ রাশির জাতক!

সনাতন ধর্মে পূর্ণিমা তিথির মতোই অমাবস্যা তিথিরও বিশেষ গুরুত্ব রয়েছে। গঙ্গা স্নান, দান, ধ্যান এবং তর্পণের জন্য অমাবস্যাকে অত্যন্ত শুভ মানা হয়। প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি থাকে। আগামী ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পড়েছে ভাদ্র মাসের অমাবস্যা বা ভাদ্র অমাবস্যা।

পঞ্জিকা মতে, এ বছর ভাদ্র অমাবস্যার দিনে দুর্লভ সংযোগ ঘটতে চলেছে। সাধ্য যোগ ও পূর্বাফাল্গুনী নক্ষত্রের সংযোগ রয়েছে এই দিন। এমন সংযোগের ফলে কিছু রাশির জাতকদের ভাগ্যোন্নতি সম্ভব। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকদের সুসময় শুরু হতে চলেছে।

Bhadrapada Amavasya 2023

বৃষ রাশি

ভাদ্র অমাবস্যা বৃষ রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে। এই সময়ে আপনার অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হবে। আর্থিক লাভ সম্ভব। সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। বাড়ির পরিবেশ অনুকূল থাকবে।

কন্যা রাশি

ভাদ্র অমাবস্যায় যে বিরল যোগ গঠিত হচ্ছে তা কন্যা রাশির জাতকদের জন্য ফলদায়ক হতে পারে। এই সময়ে অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। ব্যবসায়ীরা লাভবান হবেন। অফিসের পরিবেশ অনুকূল থাকবে। যে কারণে চাকুরিজীবীরা সময়মতো সব কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। মুলতুবি কাজগুলিও সম্পন্ন হবে।

তুলা রাশি

ভাদ্র অমাবস্যায় ভাগ্য খুলবে তুলা রাশির জাতকদের। যদি দীর্ঘদিন ধরে কোনও সমস্যা নিয়ে খুব চিন্তিত ছিলেন, তবে এই সময় তা সমাধান হতে চলেছে। চাকুরিজীবীদের এই সময়টা ভাল যাবে। অফিসে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। পদোন্নতিও হতে পারে।

বৃশ্চিক রাশি

ভাদ্র অমাবস্যায় বৃশ্চিক রাশির জাতকরা শুভ ফলাফল পাবেন। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবে। আর্থিক অবস্থারও উন্নতি হবে। সমাজে আপনার মান-মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পাবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, September 13, 2023, 12:36 [IST]
X
Desktop Bottom Promotion