Vishwakarma Puja 2023: ৫০ বছর পর বিশ্বকর্মা পুজোয় চার বিরল যোগ! এই দিন অবশ্যই করুন ৩ কাজ

হিন্দুধর্মে বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) গুরুত্ব অপরিসীম। ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার মনে করা হয়। দেবতাদের প্রাসাদের স্থপতিও বলা হয় বিশ্বকর্মাকে। পৌরাণিক কাহিনী অনুসারে, ভগবান ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেন, তখন এই ধরিত্রীকে সাজানো ও সুন্দর করার দায়িত্ব পড়েছিল ভগবান বিশ্বকর্মার উপর।

প্রতি বছর কন্যা সংক্রান্তি বা ভাদ্র সংক্রান্তির দিনে বিশ্বকর্মা পুজো পালিত হয়। অর্থাৎ সূর্য যেদিন কন্যা রাশিতে প্রবেশ করে সেই তিথিতে বিশ্বকর্মা পুজো করা হয়। ইংরাজী ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উদযাপন করা হয়। কিন্তু এ বছর পঞ্জিকা মতে ১৮ সেপ্টেম্বরও বিশ্বকর্মা পুজো পালিত হবে।

Vishwakarma Puja 2023

চলতি বছরের বিশ্বকর্মা পুজো অত্যন্ত বিশেষ। কারণ জ্যোতিষশাস্ত্র বলছে এ বার বিশ্বকর্মা পুজোয় ৫০ বছর পর দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। জেনে নিন, বিশ্বকর্মা পুজোয় কোন শুভ সংযোগ তৈরি হচ্ছে এবং এ দিন কী কী উপায় করবেন।

৫০ বছর পর দুর্লভ সংযোগ

জ্যোতিষীদের মতে, এ বছর বিশ্বকর্মা পুজোর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, দ্বিপুষ্কর যোগ ও ব্রহ্ম যোগ - এই চারটি যোগ থাকছে। এই যোগগুলি খুবই বিরল ও শুভ। ৫০ বছর পর বিশ্বকর্মা পুজোর দিনে এমন শুভ যোগ গঠিত হচ্ছে। যে কারণে এবারের বিশ্বকর্মা পুজো বিশেষ গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস, ভক্তিভরে ভগবান বিশ্বকর্মার আরাধনা করা হলে ব্যবসা, নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে আসা সব সমস্যা দূর হয়।

বিশ্বকর্মা পুজোর উপায়

১) বিশ্বকর্মা পুজোর দিনে তুলসী গাছের বীজ তুলে একটি হলুদ কাপড়ে বেঁধে নিন। তার পর এই কাপড় নিজের ডান হাতের বাহুতে বাঁধুন। এই টোটকায় আপনার কাজে আসা সমস্ত বাধা-বিপত্তি দূর হবে এবং সাফল্য লাভ করবেন।

২) বিশ্বকর্মা পুজোর দিনে ভগবানের কাছে সবুজ মিষ্টির ভোগ নিবেদন করুন। পুজোর পর সেই সবুজ মিষ্টি সকলের মধ্যে দান করুন। এই উপায়ে আর্থিক সঙ্কট দূর হবে এবং আর্থিক লাভের পথ প্রশস্ত হবে।

৩) পুজোর জন্য বিশ্বকর্মা ঠাকুরকে যে আসনে প্রতিষ্ঠা করা হবে সেই আসনের নীচে দু'টো পেরেক রেখে দিন। পুজো শেষের পর একটি পেরেক ব্যবসার ঘরের সদর দরজার সামনে পুঁতে দিতে পারেন অথবা কালো কাপড়ে মুড়ে ওই দরজার সামনে ঝুলিয়েও রাখতে পারেন। আরেকটি পেরেক ঘরের পিছন দিকে পুঁতে দিতে পারেন অথবা কালো কাপড়ে মুড়ে ঝুলিয়ে দিতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Sunday, September 17, 2023, 16:59 [IST]
X
Desktop Bottom Promotion