Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ram Navami 2023: এই বছর রাম নবমী কবে? জেনে নিন তিথি, শুভক্ষণ ও তাৎপর্য
চৈত্র নবরাত্রির নবমী তিথিতেই উদযাপিত হয় হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব রাম নবমী। শাস্ত্র অনুসারে, দশরথ এবং কৌশল্যার পুত্ররূপে চৈত্র শুক্ল নবমীতেই ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন। তাই এই দিনটি শ্রীরামচন্দ্রের জন্মদিন হিসেবে পালিত হয়।
চলতি বছর রাম নবমী পালিত হবে ৩০ মার্চ, বৃহস্পতিবার। চলুন জেনে নেওয়া যাক, রাম নবমীর তিথি, পূজার শুভ সময়, পূজা বিধি এবং তাৎপর্য সম্পর্কে।

রাম নবমী তিথি ও শুভক্ষণ
শুক্ল নবমী তিথি শুরু - ২৯ মার্চ, বুধবার, রাত ০৯টা ০৭ মিনিটে
চৈত্র শুক্ল নবমী তিথি শেষ - ৩০ মার্চ, বৃহস্পতিবার, রাত ১১টা ৩০ মিনিটে
রাম নবমী মধ্যাহ্ন মুহূর্ত - ৩০ মার্চ, সকাল ১০টা ২৭ মিনিট থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত।
রাম নবমী পূজা বিধি
রাম নবমীর দিন ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। বাড়ির কাছের রাম মন্দিরে গিয়ে শ্রীরাম ও শ্রীরামচরিতমানসের পূজা করুন। কেশর দুধ দিয়ে অভিষেক করুন ভগবানের। ১০৮ বার 'ওঁ শ্রীং হ্রীং ক্লীং রামচন্দ্রায় শ্রীং নমঃ' মন্ত্রটি জপ করুন। হলুদ রঙের ফুল, বস্ত্র, মালা, অক্ষত, চন্দন ও মিষ্টি নিবেদন করুন। রামচরিতমানস, রামায়ণ, রামরক্ষাস্তোত্র, সুন্দরকাণ্ড এবং হনুমান চালিসা পাঠ করুন। সবশেষে আরতি করুন।
বাড়িতে আসার পর একটি পাত্রে গঙ্গাজল নিয়ে বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দিন। এতে বাস্তু দোষ দূর হয় এবং নেতিবাচক শক্তিও দূরে চলে যায়।
রাম নবমীর তাৎপর্য
অশুভ শক্তির দমনে ও শুভ শক্তিকে প্রতিষ্ঠা করতেই মর্ত্যে আবির্ভাব হয় শ্রীরামচন্দ্রের। বিশ্বাস করা হয়, রাম নবমীতে ভক্তিভরে ভগবান রামের পুজো করলে সৌভাগ্য ফেরে। জীবনে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকে এবং সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয়।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
