Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ram Mandir Inauguration: ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা, এ দিন অবশ্যই করুন এই ৭ কাজ!
২২ জানুয়ারির অপেক্ষায় সারা দেশ। এ দিন অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন এবং 'রামলালার প্রাণ প্রতিষ্ঠা' হবে। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গোটা দেশে এখন উৎসবের আমেজ।
প্রাণ প্রতিষ্ঠা উৎসবের দিনে সমগ্র দেশবাসীকে নিজের নিজের বাড়িতে প্রদীপ জ্বালাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি ভগবান রামের আশীর্বাদ পাওয়ার জন্য এ দিন বেশ কিছু উপায়ও করতে পারেন।

ক্ষীরের ভোগ দিন
২২ জানুয়ারি সকালে ঘরদোর পরিষ্কার করে স্নান সেরে নিন। তারপর কেশরের ক্ষীর তৈরি করুন। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বাড়ির ঠাকুরঘরে ভগবান রামের কাছে ক্ষীর নিবেদন করুন। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে এই ক্ষীর প্রসাদ হিসেবে বিতরণ করুন।
প্রদীপ জ্বালান
এ দিন নিজ গৃহে প্রদীপ জ্বালান। ঠাকুরঘরে সারা দিন, সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখুন। প্রধান দরজার দু'পাশেও প্রদীপ জ্বালিয়ে রাখুন।
হলুদ ফল দান করুন
গরীব-দুঃখীদের মধ্যে হলুদ ফল দান করুন। গরম পোশাক বা শীতবস্ত্রও দান করতে পারেন। এতে শ্রীরামচন্দ্র প্রসন্ন হবেন এবং তাঁর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।
শঙ্খ বাজান
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপনের জন্য এ দিন বাড়িতেই শঙ্খ বাজান। সারা দিনে বেশ কয়েকবার শঙ্খ বাজান। শঙ্খের আওয়াজে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে। শঙ্খ যদি বাজাতে না পারেন, তাহলে ঘণ্টা বাজিয়েও এই খুশির মুহূর্ত উদযাপন করতে পারেন।
হলুদ জল ছেটান
এই শুভ দিনে বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞ করুন। পূজার শেষে বাড়ির সদর দরজায় হলুদ জল ছিটিয়ে দিন এবং সেই সঙ্গে রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। এতে বাস্তু দোষ দূর হয় এবং সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
সারা ঘরে কর্পূরের ধোঁয়া দিন
প্রাণ প্রতিষ্টা উৎসবের দিন বাড়িতে কর্পূর ও ধূপ জ্বালান। এতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। সকালে ও সন্ধ্যায় এই উপায় করলে উপকার পাবেন।
রামচরিত মানস পাঠ করুন
প্রাণ প্রতিষ্ঠা উৎসবের দিন বাড়িতে রামচরিত মানসের বাল কাণ্ড পাঠ করুন। এর পাশাপাশি রাম রক্ষা স্তোত্র, হনুমান চালিশা এবং সুন্দরকাণ্ডও পাঠ করুন। এতে ঘরে আসবে ইতিবাচক শক্তি এবং দৈবশক্তি জাগ্রত হবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications