Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Raksha Bandhan 2022 : এ বছর রাখী বন্ধন উৎসব কেমন কাটবে আপনার? দেখে নিন রাশি অনুযায়ী
চলতি বছর ১১ অগস্ট রাখী বন্ধন উৎসব পালিত হবে। এ দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁর মঙ্গল কামনা করেন। অন্য দিকে, ভাইয়েরা বোনের নিরাপত্তা ও সুখ-সৌভাগ্য বজায় রাখার প্রতিশ্রুতি দেন। রাখি বাঁধার পর ভাইরা এই দিনে বোনদের উপহার দেন।

আপনার রাশি অনুযায়ী এ বছর রাখী বন্ধন উৎসব কেমন কাটবে? জেনে নিন ঠিক কী বলছে জ্যোতিষশাস্ত্র।

মেষ রাশি
কর্মক্ষেত্রের পরিস্থিতি অনুকূল থাকবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। যে কোনও বিষয়ে ভাই-বোনের সহযোগিতা পেতে পারেন।

বৃষ রাশি
এই রাখী বন্ধনে আপনি আপনার ভাই-বোনদের কিছু পরামর্শ দিতে পারেন। আপনি তাঁদের সঠিক পথ দেখানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

মিথুন রাশি
ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্কের তেমন কোনও পরিবর্তন হবে না। আপনি নিজের জীবনে ব্যস্ত থাকতে পারেন। আপনাদের সম্পর্ক আগের মতোই থাকতে পারে।

কর্কট রাশি
এই রাখী বন্ধন কর্কট রাশির জাতক, জাতিকাদের খুব ভাল কাটবে। এই সময়ে আপনার ভাই বা বোন কেরিয়ারে উন্নতি করতে পারে। আপনি হয়তো এই রাখী বন্ধনে আপনার ভাই-বোনের সাফল্য উদযাপন করবেন।

সিংহ রাশি
ভাই-বোনের সঙ্গে বেশিরভাগ সময়ই আপনার অর্থ এবং ক্যারিয়ার সংক্রান্ত আলোচনা হতে পারে। আপনার আর্থিক লাভ হতে পারে।

কন্যা রাশি
ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। এমন কোনও ভুল করবেন না, যার জন্য আপনাকে পরে অনুশোচনা করতে হতে পারে। আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

তুলা রাশি
ভাই-বোনের সহযোগিতা পেতে পারেন। সন্তান সংক্রান্ত কোনও ভাল খবর পেয়ে আপনি খুব আনন্দিত হবেন। ধর্মীয় কাজের প্রতি আপনার ঝোঁক থাকবে।

বৃশ্চিক রাশি
এই রাখী বন্ধনে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেতে পারেন। ভাই-বোনের সঙ্গে আপনার আনন্দ ভাগ করে নেবেন।

ধনু রাশি
কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। ভাই-বোনদের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। সন্তানের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক লাভ হতে পারে।

মকর রাশি
রাখী বন্ধনে ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। পারিবারিক সমস্যা দূর হতে পারে।

কুম্ভ রাশি
ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে।

মীন রাশি
আর্থিক লাভ হতে পারে। ভাই-বোনের সঙ্গে খুব ভাল সময় কাটবে। তাঁদের সাপোর্ট পেতে পারেন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications