Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Raksha Bandhan Gift ideas: রাখীতে বোনকে উপহার দিন তাঁর রাশি মেনে, জেনে নিন কোন উপহারটি তাঁর জন্য উপযুক্ত
ভারতীয় সংস্কৃতিতে রাখি বন্ধন উত্সবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাই-বোনের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে পালিত হয় রাখী বন্ধন। এ দিন বোনের ভাইদের হাতে রাখী পরিয়ে তাঁদের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে। আর ভাইয়েরা বোনেদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন।
রাখি বাঁধার পর ভাই-বোনেরা একে অপরকে মিষ্টি খাওয়ান এবং বোনেদের হাতে বিশেষ উপহার তুলে দেন ভাইরা। এই উপহারের জন্যও ভাই-বোনের মধ্যে হয়ে যায় একপ্রস্থ দর কষাকষি।

জ্যোতিষশাস্ত্র মতে, বোনের রাশি মেনে তাঁকে উপহার দিলে সুফল পাওয়া যায়। তাই এই রাখি পূর্ণিমায় বোনের রাশি অনুযায়ী কোন উপহার দেবেন জেনে নিন।

মেষ রাশি
মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির জাতক, জাতিকাদের জন্য জিঙ্কের তৈরি উপহার দিন। এছাড়াও, লাল রঙের কোনও পোশাক বা অন্য কোনও ধাতুর বস্তু দিতে পারেন।

বৃষ রাশি
বৃষ রাশির ওপর শুক্রের প্রভাব থাকে। এই জাতক, জাতিকাদের সাদা রঙের উপহার দিন এবং সম্ভব হলে রুপোর তৈরি জিনিস দিতে পারেন। এছাড়াও, রেশমী কাপড় এবং মার্বেল শোপিসও উপহার দেওয়া যেতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি বুধ। আপনার বোন মিথুন রাশির জাতিকা হলে তাকে সবুজ রঙের কোনও জিনিস উপহার দিন। সবুজ পোশাক বা সবুজ শোপিস দিতে পারেন।

কর্কট রাশি
এই রাশির জাতক, জাতিকাদের উপর চন্দ্রের প্রভাব থাকে। সাদা মিষ্টি এই জাতকদের দেওয়া যেতে পারে। এছাড়া উপহার হিসেবে রূপো, মুক্তো বা অন্য কোনও সাদা জিনিস দিতে পারেন।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য। যে কারণে এই জাতক, জাতিকাদের হলুদ বা জাফরানি রঙের জিনিস দেওয়া শুভ। এছাড়াও রাখী বন্ধনের দিন বোনকে জাফরান রঙের মিষ্টি খাওয়ান, এতে আপনাদের পারস্পরিক বন্ধন আরও মজবুত হবে।

কন্যা রাশি
কন্যা রাশির ওপর বুধের প্রভাব থাকে। আপনার বোন এই রাশির জাতিকা হলে তাকে পান্নার আংটি, কোনও ভাল বই অথবা গণেশের মূর্তি উপহার হিসেবে দিতে পারেন। এ ছাড়াও বোনকে তাঁর পছন্দের সবুজ রঙের পোশাকও গিফ্ট করা যেতে পারে।

তুলা রাশি
তুলা রাশির ওপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব থাকে। এই রাশির জাতিকাদের রুপোর অলঙ্কার বা রেশমি কাপড় দেওয়া শুভ।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক, জাতিকাদের উপর মঙ্গল গ্রহের প্রভাব থাকে। আপনার বোনের রাশি বৃশ্চিক হলে, তাকে লাল রঙের ওড়না উপহার দিন। আবার তামার কোনও জিনিসও দিতে পারেন। তবে এই শুভ দিনে বোনকে বোঁদের লাড্ডু অবশ্যই খাওয়ান।

ধনু রাশি
বৃহস্পতি এই রাশির অধিপতি। এই রাশির জাতক, জাতিকাদের হলুদ বা জাফরানি রঙের পোশাক দেওয়া যেতে পারে। হলুদ রঙের শোপিসও দিতে পারেন।

মকর রাশি
শনিকে মকর রাশির অধিপতি বলা হয়। এই রাশির বোনদের মোবাইল বা কোনও গ্যাজেট বা অন্য কোনও ধাতব জিনিস উপহার দেওয়া যেতে পারে। এছাড়াও, লোহার তৈরি যে কোনও বস্তুও দিতে পারেন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। আপনার বোন এই রাশির হলে তাকে কালো রঙের জিনিস উপহার দেওয়া শুভ। রান্নাঘরে ব্যবহার করা যায় এমন কোনও বৈদ্যুতিক জিনিসও উপহার হিসেবে দেওয়া যেতে পারে।

মীন রাশি
মীন রাশির অধিপতি বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকাদের পিতলের যে কোনও জিনিস দেওয়া শুভ। এ ছাড়াও, হলুদ রঙের বস্তুও উপহার দিতে পারেন। কোথাও ঘুরতে যাওয়ার প্যাকেজ আপনার বোনকে উপহার হিসেবে দিতে পারেন।
Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications