Raksha Bandhan 2023: রাখি পূর্ণিমায় কপাল খুলবে ৩ রাশির, জীবনে ফিরবে সুখ-সমৃদ্ধি!

ভাই-বোনের ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে মঙ্গল কামনা করে। আর ভাইরা সারা জীবন বোনেদের নিঃস্বার্থ ভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এই বছর রাখি পূর্ণিমায় রয়েছে ভদ্রার ছায়া। সেই কারণে ৩০ ও ৩১ অগস্ট, দু'দিন ধরে পালিত হবে রাখি বন্ধন উত্‍সব।

জ্যোতিষ গণনা বলছে, চলতি বছর রাখি বন্ধনের দিন কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। জেনে নিন, কোন কোন রাশির কপাল খুলবে এ দিন।

Raksha Bandhan 2023

মেষ রাশি

রাখী বন্ধনের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভাল যাবে। এ দিন বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের টিকা লাগান। এই শুভ দিনে পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায় প্রচুর লাভ হবে। মান-সম্মান বৃদ্ধি হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

মকর রাশি

এই বছর রাখী বন্ধন মকর রাশির জাতকদেরও ভাল কাটবে। এই দিনে বোনেরা তাদের ভাইদের কাছ থেকে পছন্দসই উপহার পেতে পারেন। ব্যবসায় ভাল ধন লাভ হতে পারে। এই দিনে ভাইদের দইয়ের সঙ্গে কুমকুম মিশিয়ে টিকা দেওয়া খুব শুভ হবে।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকারা রাখী বন্ধনের দিন কোনও সুখবর পেতে পারেন। আটকে থাকা সমস্ত কাজগুলি এই দিনে সম্পন্ন হবে। বোনেরা এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভাইদের আরতি করুন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, August 22, 2023, 16:14 [IST]
X
Desktop Bottom Promotion