Rajyog 2023: ২৭ ফেব্রুয়ারি থেকে গঠিত হবে ৪টি রাজযোগ! সৌভাগ্যের দ্বার খুলবে ৪ রাশির!

ফেব্রুয়ারি মাসের শেষে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে কুম্ভে গমন করবে বুধ গ্রহ। এই রাশিতে আগে থেকেই উপস্থিত আছে সূর্য দেব। যে কারণে কুম্ভ রাশিতে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য যোগ গঠিত হবে। শনিও ইতিমধ্যে কুম্ভ রাশিতে রয়েছে। শনি এই রাশিতে শশ নামক রাজযোগ তৈরি করবে।

Rajyog 2023

শুক্র এবং বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করছে। যে কারণে বৃহস্পতি ও শুক্রও রাজযোগ সৃষ্টি করছে। বৃহস্পতির প্রভাবে হংসরাজ যোগ তৈরি হবে। কুম্ভ রাশিতে বুধের আগমন এবং এই রাজযোগে ৪ রাশির জাতকরা শুভ ফলাফল পাবেন।

বৃষ রাশির উপর রাজযোগের শুভ প্রভাব

বৃষ রাশির উপর রাজযোগের শুভ প্রভাব

বৃষ রাশির অধিপতি শুক্র। মীন রাশিতে শুক্রের গোচর অত্যন্ত শুভ ও ফলদায়ক হবে। শুক্রের এই গোচরে মালব্য রাজযোগ গঠিত হবে। শিল্পকলা জগতের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা এই সময়ে ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রেও ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায় উন্নতি হবে। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। অবিবাহিত জাতকদের বিয়ের কথা এগিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সমন্বয় থাকবে।

মিথুন রাশির উপর রাজযোগের শুভ প্রভাব

মিথুন রাশির উপর রাজযোগের শুভ প্রভাব

কুম্ভ রাশিতে বুধের গমন মিথুন রাশির জন্য অত্যন্ত লাভদায়ক হবে। বুধ সূর্যের সঙ্গে মিলিত হয়ে রাজযোগ নির্মাণ করবেন। আর্থিক এবং ব্যবসায় ভালো লাভ হবে। অতীতে করা বিনিয়োগ থেকে সুফল পাবেন। গুরুজনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। ধর্মীয় কাজে আগ্রহী হতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, এই সময়ে তাঁদের প্রচেষ্টা আরও বাড়াতে হবে।

কুম্ভ রাশির উপর রাজযোগের শুভ প্রভাব

কুম্ভ রাশির উপর রাজযোগের শুভ প্রভাব

কুম্ভ রাশিতে শনি আগে থেকেই রাজযোগ গঠন করেছে, আর ফেব্রুয়ারির শেষে এই রাশিতে বুধের গমনে ডবল রাজযোগ গঠিত হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব ভালো কাটবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় ভালো হবে। সামাজিক ও পারিবারিক জীবনে আপনার সম্মান বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনও খুব ভালো কাটবে।

মীন রাশির উপর রাজযোগের শুভ প্রভাব

মীন রাশির উপর রাজযোগের শুভ প্রভাব

ফেব্রুয়ারিতে গঠিত রাজ যোগ মীন রাশির জাতকদের জন্য খুবই ফলদায়ক হতে চলেছে। এই রাশিতে ১২ মার্চ পর্যন্ত দু'টি রাজযোগ থাকবে। এই সময় পরিবারে সুখ, শান্তি থাকবে। আপনার সব ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক উন্নতি হবে। মীন রাশির ব্যবসায়ীরা এই রাজযোগের প্রভাবে ভালো আয় করবেন। কর্মক্ষেত্রে সহকর্মী ও কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। এই সময়ে ভবিষ্যতের জন্য কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন, যা অত্যন্ত লাভদায়ক হবে। শিক্ষার্থীদের পারফরম্যান্স ভালো হবে এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের আগ্রহ বাড়বে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion