Rahu Gochar 2023: রাহুর রাশি পরিবর্তনে বিপদ বাড়বে এই ৩ রাশির জাতকদের!

জ্যোতিষশাস্ত্র মতে, রাহু হল শনির পর সবচেয়ে ধীর গ্রহ। শনির এক রাশি থেকে অন্য রাশিতে যেতে আড়াই বছর সময় লাগে, আর রাহুর সময় লাগে দেড় বছর, তাই জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহুর রাশির পরিবর্তনকে একটি বড় ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

রাহুকে ছায়া গ্রহ বলা হয়। আগামী ৩০ অক্টোবর রাশি পরিবর্তন করতে চলেছে রাহু। মেষ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করার ফলে ৩ রাশির জাতকদের জীবনে সমস্যার ঝড় উঠবে। কষ্টে সময় কাটবে এই জাতকদের। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে।

Rahu Transit In Pisces 2023

মেষ রাশি
এই সময় ব্যয় বৃদ্ধি পাবে। এই সময়ে আপনাকে যতটা সম্ভব অর্থ সাশ্রয় করে চলতে হবে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে শত্রুদের সঙ্গে বিবাদ হতে পারে। রাহুর গোচরকালে গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খুব ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নিন।

কন্যা রাশি
বিবাহিত জীবনে ঝামেলা হতে পারে। এই সময় পার্টনারশিপে কোনও কাজ শুরু করবেন না, তা পিছিয়ে দেওয়া ভালো। যে কোনও ধরনের আইনি মামলা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

ধনু রাশি
কর্মক্ষেত্রে দীর্ঘ লড়াইয়ের পর সাফল্য মিলতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় মামলা মোকদ্দমায় পড়তে পারেন। এই সময় আপনি আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। মায়ের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্কে জড়াবেন না। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন, এতে আপনার মন হালকা হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion