Rahu-Ketu Gochar 2023: ঘর পাল্টাচ্ছে রাহু-কেতু, দুর্ভোগের শেষ থাকবে না ৪ রাশির জীবনে!

Rahu-Ketu Gochar 2023: বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত অন্যতম দু'টি গ্রহ রাহু ও কেতু। এই ছায়া গ্রহ দু'টি দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করে এবং সবসময় বক্রী গতিতেই চলে। রাহু ও কেতুর নিষ্ঠুর দৃষ্টি যে রাশির জাতকদের ওপর পড়ে, তাঁদের জীবনে দুর্ভোগের শেষ থাকে না। তবে সবসময় যে এই দুই গ্রহ অশুভ ফলাফল প্রদান করে তা নয়। অনেক সময় রাহু কেতুর প্রভাবে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়।

বর্তমানে রাহু মেষ রাশিতে এবং কেতু তুলা রাশিতে অবস্থান করছে। চলতি বছর ৩০ অক্টোবর রাশি পরিবর্তন করবে রাহু ও কেতু। এ দিন রাহু মেষ থেকে বেরিয়ে মীনে প্রবেশ করবে। আর কেতু তুলা রাশি থেকে আসবে কন্যায়। এই দুই গ্রহের রাশি পরিবর্তনে ঘোর অমঙ্গল দেখা দেবে ৪ রাশির জীবনে। একের পর এক ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকবে।

rahu ketu gochar 2023

মিথুন রাশি

রাহু কেতুর অশুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের উপর। এই সময় পরিবারে বিবাদ দেখা দিতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। সামগ্রিকভাবে রাহু কেতুর গোচরকাল এই জাতকদের তেমন ভালো যাবে না।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারাও নানা সমস্যায় পড়বেন রাহু কেতুর গোচরকালে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে। চাকরির জন্যও আপনাকে আরও সংগ্রাম করতে হতে পারে। অফিসে নানা সমস্যায় পড়তে পারেন।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় খুব সতর্ক থাকতে হবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। যদি কোনও কাজের জন্য যাত্রার পরিকল্পনা করছেন, তবে তা স্থগিত করুন। কারণ সেই কাজে সফল হবেন না।

মকর রাশি

মকর রাশির জাতকদের তাঁদের পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। এই সময় পরিবারে কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে। কোনও সম্পত্তি কেনার আগে ভালো ভাবে সে সম্পর্কে খোঁজ খবর নিন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion