৩০ অক্টোবর রাশি পরিবর্তন করবে রাহু কেতু, সকল দুঃখ-দুর্দশা দূর হবে ৪ রাশির!

জ্যোতিষশাস্ত্রের নবগ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হল রাহু ও কেতু। উভয়েই ক্রুর স্বভাবযুক্ত। সাধারণত এদেরকে অশুভ ও পাপ গ্রহ বলে মনে করা হয়। এই দুই গ্রহ দেড় বছরে রাশি পরিবর্তন করে এবং সবসময় বক্রী গতিতে বিচরণ করে।

রাহু কেতুর নিষ্ঠুর দৃষ্টি যে ব্যক্তির ওপর পড়ে, তাঁর জীবনে দুর্ভোগের শেষ থাকে না। তবে রাহু-কেতু সবসময় যে অশুভ ফলাফল প্রদান করে তা নয়। অনেক সময়ে এই দুই গ্রহের প্রভাবে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়।

rahu ketu gochar

আগামী ৩০ অক্টোবর রাহু ও কেতু, এই দুই গ্রহই রাশি পরিবর্তন করতে চলেছে। রাহু প্রবেশ করবে মীনে এবং কেতুর গোচর হবে তুলায়। জ্যোতিষ গণনা বলছে, রাহু কেতুর এই গোচরে ৪ রাশির জাতকদের ভাগ্য উদয় হবে। জেনে নিন, কোন কোন রাশি এই তালিকায়।

কন্যা রাশি (Virgo)

রাহু কেতুর রাশি পরিবর্তন শুভ হবে কন্যা রাশির জন্য। ব্যবসায় ভাল লাভ হবে। আটকে থাকা কাজগুলিও সম্পন্ন হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান বাড়বে। চাকুরিজীবীরা এই সময় কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কন্যা রাশির বেকার জাতক জাতিকারাও এই সময় চাকরি পেতে পারেন। এ সময়ে যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য লাভ করবেন এই জাতক জাতিকারা।

মকর রাশি (Capricorn)

রাহু কেতুর রাশি পরিবর্তন মকর রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। আকস্মিক ধন লাভ সম্ভব। শেয়ার বাজার, বেটিং, লটারিতে অর্থ বিনিয়োগের জন্য সময়টি শুভ। এই সময় আটকে থাকা টাকাও ফিরে পাবেন। পরিবারে সুখ, শান্তি থাকবে।

কুম্ভ রাশি (Aquarius)

রাহু কেতুর গোচরকালে কুম্ভ রাশির জাতকরা ভাল ফলাফল পাবেন। এ সময়ে এই জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। আকস্মিক ধন লাভ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে। ক্যারিয়ার সংক্রান্ত নতুন চিন্তাভাবনা মনে আসবে।

মীন রাশি (Pisces)

রাহু কেতুর রাশি পরিবর্তনের প্রভাবে মীন রাশির জাতকরা শুভ ফল পাবেন। ধন লাভের যোগ রয়েছে। জীবনে সুখ, শান্তি থাকবে। নতুন কোনও ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন। এই সময় বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, September 26, 2023, 21:58 [IST]
X
Desktop Bottom Promotion