১১৩ বছর পর তিন গ্রহের সংযোগ, শনি-রাহু-বৃহস্পতির প্রভাবে কপাল খুলবে ৩ রাশির!

বর্তমানে মেষ রাশিতে বৃহস্পতি ও রাহুর সংযোগ রয়েছে। এবার শনির অবস্থানগত কারণে এই সংযোগে কর্মফলদাতার তৃতীয় দৃষ্টি পড়েছে। এর ফলে গঠিত হয়েছে এক দুর্লভ সংযোগ। জ্যোতিষ গণনা অনুসারে, ১১৩ বছর পর শনি, রাহু ও বৃহস্পতি মিলে তৈরি করেছে এক দুর্লভ সংযোগ। জ্যোতিষ দৃষ্টিতে এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ৩০ অক্টোবর রাহু রাশি পরিবর্তন করলে বৃহস্পতির সঙ্গে তার যুতি শেষ হবে এবং তিন গ্রহের এই সংযোগ আর থাকবে না।

বৃহস্পতি, রাহু ও শনির এই দুর্লভ সংযোগের ফলে সবচেয়ে বেশির লাভান্বিত হবেন ৩ রাশির জাতকরা। এই সময় তাঁদের ক্যারিয়ার ও ব্যবসায় উন্নতি হবে। ধন লাভের সম্ভাবনাও রয়েছে।

Rahu Shani Guru Sanyog

মেষ রাশি (Aries)

শনি, রাহু ও বৃহস্পতির এই দুর্লভ সংযোগ মেষ রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ী হবে। এই রাশিতেই রাহু ও বৃহস্পতি একসঙ্গে অবস্থান করছে। আবার এই রাশিতেই শনির তৃতীয় দৃষ্টি বর্তমান। তাই এই সময়ে আকস্মিক ধন লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকে ভাল লাভ হবে। বিবাহিত জাতক জাতিকারা সন্তান সুখ লাভ করবেন। মেষ রাশির অবিবাহিত জাতকদের বিবাহের যোগ রয়েছে। বিদেশ যাত্রার যোগ রয়েছে এ সময়ে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই সময় সুসংবাদ পাবেন।

সিংহ রাশি (Leo)

সিংহ রাশির জাতকদেরও এই সময় দারুণ লাভ হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। যে বিবাহিত জাতকরা সন্তান লাভে ইচ্ছুক, তাঁদের মনোস্কামনা পূরণ হতে পারে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। শিক্ষার্থীদের এই সময়টি ভাল যাবে।

ধনু রাশি (Sagittarius)

শনি, রাহু ও বৃহস্পতির সংযোগে ধনু রাশির জাতকরা শুভ ফলাফল পাবেন। এ সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। সোনা-রুপোর ব্যবসায়ীদের এই সময় ভাল মুনাফা হবে। যাঁরা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তাঁদের লাভ হবে। স্বাস্থ্য ঠিক থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Thursday, September 21, 2023, 20:53 [IST]
X
Desktop Bottom Promotion