১২ এপ্রিল রাশি পরিবর্তন করবে রাহু ও কেতু, সমস্যা বাড়বে এই ৩ রাশির!

জ্যোতিষ শাস্ত্রে রাহু ও কেতুকে অশুভ ছায়া গ্রহ হিসেবে মানা হয়। প্রতি দেড় বছরে রাহু ও কেতুর রাশি পরিবর্তন হয়ে থাকে। চলতি বছরের ১২ এপ্রিল রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে। ওই দিন রাহু প্রবেশ করবে মেষ রাশিতে, আর কেতুর প্রবেশ হবে তুলা রাশিতে। এই রাশি পরিবর্তন কিছু রাশির জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে।

Rahu-Ketu transit 2022

আসুন জেনে নেওয়া যাক, রাহু ও কেতুর রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশিতে সমস্যা আরও বাড়তে চলেছে -

বৃষ রাশি

বৃষ রাশি

রাহু ১২ এপ্রিল বৃষ রাশি থেকে বিদায় নিচ্ছে। বৃষ রাশির অধিপতি শুক্রের সঙ্গে রাহুর বন্ধুত্ব রয়েছে। রাহুর বিদায়ের কারণে এই রাশির জাতক জাতিকাদের জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলাসবহুল জীবনে ঘাটতি দেখা দিতে পারে। আপনি যদি দামি কিছু কেনার পরিকল্পনা করে থাকেন, তাতে বাধা আসতে পারে। এই সময় মিথ্যা বলা থেকে বিরত থাকুন।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের এই সময়ে খুব সতর্ক থাকতে হবে। অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ মনোযোগ দিন। অর্থ সাশ্রয় করুন। কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এই সময় আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। অলসতা এবং খারাপ অভ্যাস পরিহার করুন। নিজের লক্ষ্যে ফোকাস রাখুন।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের অর্থ ব্যয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। এই সময় আপনাকে যাত্রা করতে হতে পারে। দীর্ঘস্থায়ী কোনও রোগ থাকলে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এই সময় হঠাৎ ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion