রাহু-কেতু রাশি পরিবর্তন করতে চলেছে, জানুন এটি ১২টি রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জ্যোতিষ শাস্ত্রে রাহু এবং কেতুকে দূষিত বা বিকৃত গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই দুটি গ্রহের রাশি পরিবর্তন করার সময় সাধারণত একই হয়। এইবছর অর্থাৎ ২০২০ সালে ২৩ সেপ্টেম্বর রাহু বৃষ রাশি এবং কেতু বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ শাস্ত্রে রাহু এবং কেতুকে ছায়া গ্রহ হিসেবেও বিবেচনা করা হয়েছে। এই দুই-এর প্রভাবে কোনও ব্যক্তির জীবন নষ্ট হতে পারে, অন্যদিকে এদের প্রভাবে মানুষের উন্নতিও হতে পারে।

Rahu Ketu Transit 2020 : Date, Time, Effects And Predictions for all 12 Signs in Bengali

রাহু গ্রহ ২৩ সেপ্টেম্বর সকাল ০৫টা ২৮ মিনিটে মিথুন থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। ১২ এপ্রিল ২০২২ পর্যন্ত এখানেই অবস্থান করবে। অন্যদিকে কেতু ২৩ সেপ্টেম্বর সকাল ০৭টা ৩৮ মিনিটে ধনু থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ১২ এপ্রিল ২০২২ সকাল ০৮টা ৪৪ মিনিট পর্যন্ত এখানেই অবস্থান করবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২৩ সেপ্টেম্বর রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন ১২টি রাশিচক্রকে কীভাবে প্রভাবিত করবে।

মেষ

মেষ

এই গোচর মেষ রাশির জাতকদের জন্য মঙ্গলজনক হবে। জীবনের অনেক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিবাচকতা এবং সাহসিকতা বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে কিছুটা উত্থান-পতন আসতে পারে। দাম্পত্য জীবনে আপনি বিভ্রান্তির মুখোমুখি হতে পারেন।

বৃষ

বৃষ

রাহু-কেতুর রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতকদের পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে। আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ক্রমবর্ধমান ব্যয় আপনার বাজেটে গোলযোগ তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধের কারণে বাড়ির পরিবেশ ভাল হবে না। কথা বলার সময় সাবধানে বলবেন, যাতে আপনার কথায় কেউ আঘাত না পায়।

মিথুন

মিথুন

এই সময়টি মিথুন রাশির জাতকদের জন্য কঠিন হতে পারে। আপনার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। এই সময় আপনি মানসিক চাপে থাকতে পারেন। কাজ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আপনাকে ধৈর্য ধরতে হবে।

কর্কট

কর্কট

এই রাশির জাতকরা বিদেশ ভ্রমণ করার সুযোগ পেতে পারেন। এই সময়ে আপনার আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর পাশাপাশি আপনার ব্যয়ও বাড়বে। তাই নিজের জন্য আগে থেকে বাজেট প্রস্তুত করা ভাল হবে। কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

সিংহ

সিংহ

এই সময়টি সিংহ রাশির জন্য শুভ ফলাফল দেবে। আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। উর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। বাড়ির পরিবেশও ভাল থাকবে।

কন্যা

কন্যা

এই রাশির জাতকদের এই সময়ে ধৈর্য ধরে কাজ করতে হবে। রাহু-কেতুর রাশি পরিবর্তনের ফলে আপনাকে কর্মক্ষেত্রে অসুবিধার মুখোমুখি পড়তে হতে পারে। পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। আপনি নিজেকে মানসিকভাবে শান্ত রাখার চেষ্টা করুন।

তুলা

তুলা

আপনার তৈরি কাজ আটকে যেতে পারে। নিজের কঠোর পরিশ্রমের উপর আপনার বিশ্বাস রাখা দরকার। সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে নিজেকে প্রস্তুত করুন।

বৃশ্চিক

বৃশ্চিক

গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষা প্রাপ্ত করতে চলেছেন এমন শিক্ষার্থীরা সুবিধা পাবেন। আপনি যদি গবেষণামূলক কাজে যুক্ত থাকেন, তবে এতেও আপনি উপকৃত হবেন। দাম্পত্য জীবন সুখের হবে।

ধনু

ধনু

ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। পার্টনারশিপে ব্যবসা করলে আপনি পছন্দসই লাভ পাবেন না। ব্যবসার সাথে সম্পর্কিত প্রতিটি দিক দেখে আপনার এগিয়ে যাওয়া উচিত। বিবাহিত জীবনের ক্ষেত্রে, জীবনসঙ্গীর সাথে আপনার মনোমালিন্য হতে পারে।

মকর

মকর

এই সময়ে আপনার বাজেট বিগড়ে যেতে পারে। আপনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হতে পারে। আর্থিক লেনদেন সম্পর্কিত সিদ্ধান্ত আপনার ভেবেচিন্তে নেওয়া উচিত। আপনার শত্রু পক্ষ আধিপত্য বিস্তার করতে পারে। আপনার সতর্ক হওয়া উচিত, যাতে তারা আপনার ক্ষতি না করতে পারে।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতকদের সন্তান সম্পর্কিত সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে। আপনি তাদের সম্পর্কে খুব চিন্তিত থাকবেন। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে বাধার মুখোমুখি পড়তে হতে পারে। তবে আপনার উচিত ধৈর্য সহকারে কাজ করা উচিত এবং পরিশ্রম চালিয়ে যান। লাভ লাইফের পরিস্থিতি খুব একটা বিশেষ হবে না।

মীন

মীন

বাড়ির বড় এবং প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে চলুন। এই সময় আপনাকে নিজের মেজাজ না হারানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার সুখ হ্রাস পেতে পারে।

X
Desktop Bottom Promotion