২০২৩-এ প্রচুর অর্থ লাভ করবেন এই ৪ রাশি, রাহুর কৃপায় ৩০ অক্টোবর পর্যন্ত শুভ সময়!

জ্যোতিষ মতে, রাহু এবং কেতু সর্বদা বক্রি চলনে থাকে। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় দেড় বছর অর্থাৎ ১৮ মাস সময় নেয়। এই দুটি গ্রহকেই ছায়া গ্রহ বলা হয়।

Rahu In Aries : These Zodiac Signs Will Be Lucky Till October 2023

চলতি বছর ১২ এপ্রিল রাহু মেষ রাশিতে প্রবেশ করেছিল। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এই রাশিতেই থাকবে। এর পর ৩০ অক্টোবর মেষ থেকে মীন রাশিতে যাত্রা করবে। ২০২৩-এর অক্টোবর পর্যন্ত রাহুর ৪টি রাশির ওপর বিশেষ আশীর্বাদ থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতকদের আর্থিক অবস্থা খুব শক্তিশালী হবে। যদিও এর মধ্যে বড় খরচও হতে পারে, কিন্তু উপার্জন হতে থাকার কারণে আপনার আর্থিক পরিস্থিতিতে ভারসাম্য থাকবে। ব্যবসায় বৃদ্ধি হবে। পারিবারিক জীবনও চমৎকার কাটবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আপনি আপনার কাজে মনোনিবেশ করুন। কাছাকাছি কোথাও যাত্রার সম্ভাবনা রয়েছে এবং এই যাত্রায় আপনার ভাল লাভ হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময়ে আপনার পারিবারিক জীবনে কোনও সমস্যা হতে পারে। পরিবারের কারুর স্বাস্থ্যের অবনতির কারণে কিছু সময়ের জন্য বাড়ির পরিবেশ ভাল থাকবে না। খরচও বাড়বে, কিন্তু হঠাৎ ধন প্রাপ্তির হওয়ায় তা পুষিয়ে যাবে। ক্যারিয়ারে এই সময়ে আপনার উপর কাজের চাপ বেশি থাকবে। অর্থাভাব থাকবে না। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। এই সময়ে, আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সহযোগিতা পাবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আপনার বিরোধীরা পরাজিত হবে। এই সময়ে আপনার মনোবল বৃদ্ধি পাবে এবং আপনার আত্মবিশ্বাসও বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও শক্তিশালী হবে। আপনার ক্যারিয়ারে হঠাৎ এমন একটি সুযোগ আসতে পারে, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন। বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে মধুর হবে। এই সময়ে আপনি ঘুরতে যেতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময় ব্যবসায় ভাল লাভ হবে। আপনি আপনার ক্যারিয়ারে দুর্দান্ত সুযোগ পেতে পারেন। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, তারা এ সময় সুযোগ পেতে পারেন। পরিবারের ছোটো ভাইদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন এবং বন্ধুরাও সাহায্য করবে। কোনও কিছু কানে শুনে বিশ্বাস করে কারুর সঙ্গে ঝগড়া করবেন না।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, December 10, 2022, 12:02 [IST]
X
Desktop Bottom Promotion