Raas Purnima 2023: গোপিনীদের সঙ্গে এই দিনই লীলায় মাতেন শ্রীকৃষ্ণ! জানুন রাস পূর্ণিমার তিথি ও শুভক্ষণ

Raas Purnima 2023 Date and Time in Bengali: রাস মূলত বৈষ্ণব ধর্মের উৎসব। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। গোপিনী সহযোগে রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয়। কথিত আছে, বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। গোপিনীদের নাচ ও শ্রীকৃষ্ণের সুমধুর বাঁশির আওয়াজে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের পবিত্র ভূমি।

উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে রাসের উত্‍সব মহা ধূমধাম করে পালিত হয়। এ রাজ্যেও নদিয়ায় বড় করে রাসে উত্‍সব পালিত হয়। বাংলায় যুগ যুগ ধরে শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। আসুন জেনে নেওয়া যাক, ১৪৩০ সনের রাস পূর্ণিমার নির্ঘণ্ট ও সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে।

Raas Purnima 2023

রাসযাত্রার তিথি ও শুভক্ষণ

এ বছর ২৭ নভেম্বর, বাংলার ১০ অগ্রহায়ণ সোমবার শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ ২৬ নভেম্বর, বাংলার ৯ অগ্রহায়ণ, রবিবার। দুপুর ৩ টে ৫৫ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৭ নভেম্বর, বাংলার ১০ অগ্রাহয়ণ, সোমবার। দুপুর ২ টো ৪৬ মিনিটে।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ ২৬ নভেম্বর, বাংলার ৯ অগ্রহায়ণ, রবিবার। দুপুর ৩ টে ১৩ মিনিট ১৯ সেকেন্ডে। পূর্ণিমা তিথি শেষ হবে ২৭ নভেম্বর, বাংলার ১০ অগ্রাহয়ণ, সোমবার। দুপুর ২ টো ১৫ মিনিট ৫৭ সেকেন্ডে।

রাসযাত্রার প্রচলন কী ভাবে?

পৌরাণিক কাহিনী অনুসারে, শ্রীকৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার ছেড়ে বৃন্দাবনে সমবেত হন। শ্রীকৃষ্ণ তাঁদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহং জন্মায়। তাদের মন অহংপূর্ণ হওয়ায় শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। পরে গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তব করা শুরু করেন। এরপর শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের কাছে জীবনের পরমার্থ বোঝান। তিনি গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন। এই ভাবেই রাশ উৎসবের প্রচলন ঘটে বলে বিশ্বাস।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion