Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Pohela Boishakh 2021: নববর্ষে এই চার রাশির জাতকদের আর্থিক উন্নতি হবে! দেখে নিন তালিকায় আপনি আছেন কিনা
আজ ১৫ এপ্রিল, পয়লা বৈশাখ। শুরু হল ১৪২৮ বঙ্গাব্দ। তাই সকাল থেকেই বাঙালীর ঘরে ঘরে উৎসবের আমেজ। গোটা বিশ্বজুড়ে বাঙালীরা নতুন বছরের এই প্রথম দিনটি বাঙালি সংস্কৃতি ও আচার-অনুষ্ঠানের সঙ্গে পালন করে। নতুন পোশাক পরা, প্রিয়জনদের শুভেচ্ছা জানানো, জমিয়ে ভুরিভোজ, মিষ্টিমুখ, আড্ডা, ইত্যাদির মাধ্যমে বাঙালীরা বছরের প্রথম দিনটি উদযাপন করে থাকে। নববর্ষ উপলক্ষে শহরের বিভিন্ন অলিতে গলিতে নানান সংগঠনের উদ্যোগে প্রভাতফেরি আয়োজিত হয়।

জ্যোতিষশাস্ত্র মতে, এই নববর্ষে কয়েকটি রাশির জাতকদের আর্থিক দিক উন্নতি হবে। তাহলে দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কি না -

মিথুন রাশি
এই রাশির জাতকদের ক্ষেত্রে নববর্ষ খুব শুভ হতে চলেছে। নববর্ষে প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। এদের কাছে অর্থ রোজগারের বিষয়টিই প্রধান হয়ে উঠবে। এছাড়াও, এই সময় পারিবারিক সম্পত্তি প্রাপ্তির যোগ আছে।

ধনু রাশি
ধনু রাশির জাতকরাও আর্থিক সুবিধা পেতে পারে। এই নতুন বছরে ধনু রাশির জাতকদের আর্থিক দিক মজবুত হবে। গ্রহ নক্ষত্রের অবস্থানের প্রভাবে ধনু রাশির জাতকদের ধনী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মকর রাশি
মকর রাশির জাতকদের ব্যবসায় বিশেষ উন্নতির যোগ রয়েছে। আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা থাকলেও, সেই পথ খুব একটা সহজ হবে না। অর্থ রোজগারের পথে এই রাশির জাতকদের বহু বাধা-বিপত্তির মুখে পড়তে হবে, তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের শুভ প্রভাবের জেরে এই সব বাধা কেটে যাবে। এই রাশির ওপর নববর্ষে শুক্র গ্রহের প্রভাব রয়েছে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের আর্থিক জীবনও খারাপ হবে না। অর্থ রোজগারের দুর্দান্ত সুযোগ আসবে। আর্থিক দিক উন্নতি হলেও, অর্থ বিনিয়োগ করার আগে ভালো করে ভেবেচিন্তে নেওয়া ভালো। জীবনে সাফল্য এবং সৌভাগ্য আসবে। তবে এই সময় স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে পারেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা।



Click it and Unblock the Notifications