Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu tips: শখ করে মানি প্ল্যান্ট লাগিয়েছেন, এদিকে কোনও লাভই হচ্ছে না? জানুন সঠিক নিয়ম
Vastu tips: মানব জীবনে বাস্তুশাস্ত্র গুরুত্বপূর্ণ। শাস্ত্র মেনে কোনও কাজ করলে তার যেমন সুফল পাওয়া যায়। ঠিক তেমনই শাস্ত্র মেনে কাজ না করলে ফল পাবেন বিপরীত। তাই আমাদের বড়রা সর্বদা বাস্তুশাস্ত্র মেনে কাজ করতে পরামর্শ দিয়ে থাকে। এই শাস্ত্রেই লেখা রয়েছে, এমন এক উদ্ভিদের নাম যা আপনার অর্থ সংকট (Financial Crisis) নিমেষেই করবে গায়েব। শাস্ত্রে বলা হয়, বাড়িতে মানি প্ল্যান্ট (Money plant) লাগানো তা আমাদের শুভ ফল দেয়। কিন্তু আপনি কি এর কারণ জানেন?
বাস্তুশাস্ত্র (Vastu Shastra) মতে, মানি প্ল্যান্ট শুক্র গ্রহের (Venus) সাথে সম্পর্কিত। তাই যারা বাড়িতে মানি প্ল্যান্ট লাগান, তাদের বাড়িতে সুখ-সমৃদ্ধি ছড়িয়ে পড়ে। এরসঙ্গে অর্থের কোনও অভাবই থাকে না। তবে শুধু তাই নয়, বিবাহিত জীবনও কাটে সুখে। বাস্তুশাস্ত্রকে গুরুত্ব দিলে এটি বাড়িতে ইতিবাচক প্রভাব ফেলে। অনেকেই বেডরুমে নানা ইনডোর প্ল্যান্ট রাখতে পছন্দ করেন। আপনিও যদি তাদের মধ্যে একজন হন, তবে সেই তালিকায় একটি মানি প্ল্যান্ট যোগ করুন। চলুন দেখে নেওয়া যাক, বেডরুমে মানি প্ল্যান্ট রাখার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে-

- সঠিক দিক-
আপনি যদি শোবার ঘরে একটি মানি প্ল্যান্ট রাখার কথা ভাবেন, তবে অবশ্যই এই গাছটি রাখার সঠিক দিক সম্পর্কে সচেতন হতে হবে। না হলে গাছটি শুভ ফল দেবে না। সঠিক দিকে রাখলে এই গাছটি পুরো বাড়িতে ভাল শক্তি ছড়িয়ে দেবে। বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট লাগানোর সঠিক দিক হল উত্তর, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিক।
- রাখার সঠিক জায়গা-
শাস্ত্র মতে, বিছানা থেকে দূরে রাখতে হবে এই গাছ। বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টকে নিজের বিছানা থেকে ৬ থেকে ৭ ফুট দূরে রাখার পরামর্শ দেওয়া হয়। যদিও এর বৈজ্ঞানিক কারণও রয়েছে। মূলত এটি কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত করে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই পরামর্শ দেওয়া হয় দূরে রাখার।
- অশুভ এই দিক এড়িয়ে চলুন-
যদি আপনার শোবার ঘরের পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকে মানি প্ল্যান্ট রেখে থাকেন, তবে অবিলম্বে এর স্থান পরিবর্তন করুন। কারণ, শাস্ত্রে এই জায়গাটি মানি প্ল্যান্ট রাখার জন্য ভাল বলে মনে করা হয় না। বরং বলা হয়, বাড়ির এইদিকে রাখলে নেতিবাচক প্রভাব পড়ে বাড়িতে।
তবে মনে রাখবেন, মানি প্ল্যান্ট ভালোভাবে বেড়ে ওঠার জন্য সূর্যালোক প্রয়োজন। তাই কিছু সময়ের জন্য সূর্যের আলোতে রাখা গুরুত্বপূর্ণ। আপনি মানি প্ল্যান্টটি এমন জায়গায় রাখুন, যেখানে এটি দিনে কমপক্ষে দুই ঘণ্টা অন্তত সূর্যের আলো পায়। তাহলেই সেটি বেড়ে উঠবে।



Click it and Unblock the Notifications