সেপ্টেম্বরে তিন বড় গ্রহের অবস্থান বদল, দুর্ভাগ্য নেমে আসতে পারে এই ৫ রাশির জাতকদের জীবনে!

চলতি বছর সেপ্টেম্বরে বুধ, শুক্র ও সূর্যের স্থান পরিবর্তন হতে চলেছে। ১০ সেপ্টেম্বর কন্যা রাশিতে বক্রি হবে বুধ। এর পর ১৭ সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে অস্ত হয়ে যাবে। আবার ১৭ সেপ্টেম্বরই কন্যা রাশিতে গোচর করবে সূর্য। এর পর ২৪ সেপ্টেম্বর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে।

Planets Transit In September 2022

এই ৩ গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। দেখে নিন, কোন কোন রাশির উপর অশুভ প্রভাব পড়বে -

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক ক্ষেত্রেও এই মাসটি তেমন ভাল কাটবে না। এই সময়ের মধ্যে কোথাও বিনিয়োগ না করাই ভাল, নইলে আপনারই ক্ষতি হবে।

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীরা ভাল ফলাফল পাবেন না। বিবাহিত জীবনেও কোনও সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হবে। এই মাসে খুব ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন, অন্যথায় আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই মাসে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। অতএব, খুব সাবধানে অর্থ বিনিয়োগ এবং ব্যয় করুন। এই মাসে আপনার কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে, যে কারণে সমস্যায় পড়বেন। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ হতে পারে।

মকর রাশি

মকর রাশি

ক্যারিয়ারের দিক দিয়ে সেপ্টেম্বর মাসটি খুব একটা অনুকূল হবে না। এই সময়ে আপনার কর্মজীবনে কোনও সমস্যা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি দেখা দিতে পারে। ব্যবসায়ীদেরও খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে না। প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করা আপনার জন্য উপকারী হবে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, September 2, 2022, 18:10 [IST]
X
Desktop Bottom Promotion