Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সেপ্টেম্বরে স্থান পরিবর্তন হবে ৩ গ্রহের, রাতারাতি খুলে যাবে এই ৫ রাশির ভাগ্য!
যে কোনও গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির উপরেই পড়ে। চলতি বছর সেপ্টেম্বরে ৩টি গ্রহের অবস্থান পরিবর্তন হবে। ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং ১০ সেপ্টেম্বর গ্রহের রাজপুত্র বুধ বক্রি হবে। এছাড়াও, ২৪ সেপ্টেম্বর শুক্র কন্যা রাশিতে গোচর করবে এবং সূর্যের সঙ্গে সংযোগ হবে।

এই ৩ গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের চাকুরি, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে লাভ হবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির উপর শুভ প্রভাব পড়বে -

বৃষ রাশি
ক্যারিয়ারের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। অফিসে সিনিয়রদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা এগিয়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও এই মাসে ভাল ফল পেতে পারেন। এই সময়ে আপনি আপনার ভাই-বোনদের পূর্ণ সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে প্রতিটি বিষয়ে সাফল্য পাবেন। আপনার পেশাগত জীবন ভালই কাটবে। আপনার প্রমোশন হতে পারে। ব্যবসায়ীরা ভাগ্যের সঙ্গ পাবেন। এই মাসে আপনি বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের এই সময়টি তেমন ভাল কাটবে না। পারিবারিক পরিস্থিতিও ভাল থাকবে না। স্বাস্থ্য ভাল থাকবে।

কর্কট রাশি
ক্যারিয়ারে সাফল্য পাবেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই রাশির শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক জীবনও ভালই কাটবে। প্রতিটি ক্ষেত্রে পরিবারের সাপোর্ট পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা এই সময় প্রতিটি বিষয়ে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। যারা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন, এই মাসে তাদের প্রত্যাশা পূরণ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টি খুব ভাল কাটবে। আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়বে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে।

মীন রাশি
ক্যারিয়ারে উন্নতি হবে। পারিবারিক ক্ষেত্রে এই সময়টি খুব ভাল কাটবে। বিবাহ এবং রোমান্সের দিক থেকে এই সময়টি খুব ভাল কাটবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications