Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Planet Transit in April 2022 : এপ্রিলে রাশি পরিবর্তন ৮টি গ্রহের, কোন রাশির ওপর কেমন প্রভাব পড়বে? জেনে নিন
জ্যোতিষ অনুসারে, ২০২২ সালের এপ্রিল মাসটি গ্রহের রাশি পরিবর্তনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহু, কেতু ও শনির মতো গ্রহ এপ্রিল মাসে রাশি পরিবর্তন করবে। এছাড়াও, বৃহস্পতি, শুক্র, সূর্য, মঙ্গল এবং বুধও এ মাসে রাশি পরিবর্তন করবে। এর ফলে ১২টি রাশির জাতক জাতিকার উপরই প্রভাব পড়বে।

আসুন জেনে নেওয়া যাক, এপ্রিল মাসে কোন গ্রহ কোন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং এর ফলে কোন কোন রাশির উপর শুভ প্রভাব পড়বে।

মঙ্গলের রাশি পরিবর্তন
জ্যোতিষ অনুযায়ী, মঙ্গল গ্রহকে সমস্ত গ্রহের সেনাপতি বলা হয়। এপ্রিল মাসের শুরুতেই রাশি পরিবর্তন করবে মঙ্গল। ০৭ এপ্রিল, বৃহস্পতিবার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে গ্রহের সেনাপতি।

বুধের রাশি পরিবর্তন
বুধ গ্রহ ০৮ এপ্রিল, শুক্রবার মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষে বুধকে বুদ্ধি, ব্যবসা, তর্ক, বাণী, গণিত, চাতুর্য ও বন্ধুত্বের কারক গ্রহ বলা হয়। মিথুন ও কন্যা রাশির অধিপতি হল বুধ গ্রহ।

রাহু-কেতুর রাশি পরিবর্তন
রাহু-কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এপ্রিল মাসে রাহুর সঙ্গে কেতুও রাশি পরিবর্তন করবে। ১২ এপ্রিল রাহু মেষ রাশিতে এবং কেতু তুলা রাশিতে প্রবেশ করবে। রাহু এবং কেতু সর্বদা বক্র গতিতেই থাকে।

বৃহস্পতির রাশি পরিবর্তন
সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে শুভ ফল প্রদানকারী গ্রহ হল বৃহস্পতি। ১৩ এপ্রিল কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি। মীন রাশির অধিপতিও স্বয়ং বৃহস্পতি, ফলে এই রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

শনির রাশি পরিবর্তন
প্রায় আড়াই বছর পর এপ্রিল মাসে শনির রাশি পরিবর্তন হতে চলেছে। শনিদেব বর্তমানে মকর রাশিতে আছেন, ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। মকর এবং কুম্ভ রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব।

সূর্যের রাশি পরিবর্তন
সূর্য দেব প্রতি মাসেই রাশি পরিবর্তন করেন। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলা হয়। ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে।

শুক্রের রাশি পরিবর্তন
জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে প্রেম, বিবাহ, ধন, সুখ, সমৃদ্ধির কারক গ্রহ বলা হয়। ২৭ এপ্রিল শুক্র মীন রাশিতে প্রবেশ করবে।

গ্রহের রাশি পরিবর্তনের ফলে কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে?
শুভ প্রভাব - ধনু, বৃষ, মীন, কর্কট, তুলা এবং বৃশ্চিক রাশি
অশুভ প্রভাব - কুম্ভ, মেষ, কন্যা এবং ধনু রাশি
মিশ্র প্রভাব - মিথুন ও সিংহ রাশি



Click it and Unblock the Notifications