Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হিন্দু নববর্ষের ৩ দিন আগেই গ্রহ পরিবর্তন, শনির প্রভাবে অর্থ-বৃষ্টির সম্ভাবনা এই রাশিগুলিতে
প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে হিন্দু নববর্ষ শুরু হয়। এইদিন থেকে আবার নবরাত্রিও শুরু হয়। মহারাষ্ট্র-সহ কিছু রাজ্যে, হিন্দু নববর্ষের দিনে গুড়ি পাদওয়া উৎসব পালিত হয়। হিন্দু ধর্মের অনুসারীদের জন্য হিন্দু নববর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদিক শাস্ত্র অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমস্ত গ্রহ এবং নক্ষত্রের পরিবর্তন হয়। মূলত, জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহ রয়েছে। যা হল সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এই সমস্ত গ্রহগুলি তাদের গতিবিধি অনুসারে সময়ে সময়ে রাশিচক্র পরিবর্তন করে। যা এক ব্যক্তির জীবনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে।
জ্যোতিষশাস্ত্র মতে, ৬ই এপ্রিল অর্থাৎ হিন্দু নববর্ষে শনিদেব পূর্বাভাদ্রপদ নক্ষত্রে বিকাল ৩টে ৫৫ মিনিটে প্রবেশ করবেন। এর আগে, শনি ২৪শে নভেম্বর ২০২৩-এ শতভিষা নক্ষত্রে পাড়ি দিয়েছেন। এরপর ৩রা অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার পর্যন্ত শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন। শনির এই নক্ষত্র পরিবর্তনটি সমস্ত রাশির মানুষের উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ফেলবে, তবে ৪টি রাশির লোকেরা বিশেষত শনির আশীর্বাদ পাবে।

তবে অনেকেই শনি গ্রহের নাম শুনলে ভয় পান। কিন্তু শনি ভয়ের নাম নয়, বরং ন্যায়ের নাম। এই গ্রহ মানুষের জীবনে শুধুমাত্র খারাপ ফল দেয় না, বরং কিছু রাশির উপর এর শুভ প্রভাবও রয়েছে। এমন পরিস্থিতিতে শনির রাশি পরিবর্তনের কারণে চার রাশির জাতকদের ভাগ্যের উন্নতি হতে চলেছে। চলুন দেখেনিই কোন কোন রাশিতে এর ফল শুভ হতে চলেছে,
- মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে আর্থিক সুবিধা পাবেন এবং আর্থিক সমস্যার অবসান হবে। এই সময়ের মধ্যে, ওই ব্যক্তি একটি নতুন বাড়ি, জমি বা ফ্ল্যাট কিনতে পারেন। এছাড়া যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরও সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে, আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং আপনার কঠোর পরিশ্রম ফল দেবে।
- কন্যা রাশি: শনির রাশির পরিবর্তন কন্যা রাশির জাতকদের জন্য খুব উপকারী ফল দেবে। গত কয়েকদিন ধরে আপনার মনে যে সমস্যা চলছিল, তা সমাধান হবে। এছাড়াও, আপনার আর্থিক অবস্থার উন্নতির সঙ্গে আপনার ঋণও কমবে। আপনার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে, যা আপনার মনকে খুশি করবে। আপনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে আপনার সম্পর্ক আরও মজবুত হবে।
এপ্রিল মাসে ৪ গ্রহের স্থান পরিবর্তন, রাজযোগ ও সৌভাগ্যে ফুলে ফেঁপে উঠবে এই রাশির জাতকরা, দেখুন
- ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকারা তাদের পছন্দের কাজ পাবেন। আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে, দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে।
- বৃষ রাশি: বৃষ রাশির জাতকরা হিন্দু নববর্ষের শুরুতে তৈরি হওয়া শুভ যোগ থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে চলেছেন। বিশেষ করে কর্মজীবনে দারুণ অগ্রগতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেতন বৃদ্ধি আপনার আর্থিক অবস্থানকে ব্যাপকভাবে শক্তিশালী করবে। চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে, বহু বছর পরিশ্রম করেও আপনি যদি পদোন্নতি না পেয়ে থাকেন, তবে কিছুদিনের মধ্যেই আপনি সুসংবাদ পাবেন।



Click it and Unblock the Notifications