সেপ্টেম্বরে ৫ গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্য উজ্জ্বল হবে এই ৪ রাশির!

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের গতিবিধি প্রতিটি ব্যক্তির জীবনে শুভ ও অশুভ প্রভাব ফেলে। গ্রহগুলি নির্দিষ্ট সময় অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে। প্রতি মাসেই গ্রহের স্থান পরিবর্তন হয়। সেপ্টেম্বর মাসেও অনেক বড় গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে।

শুক্র, বৃহস্পতি, বুধ, সূর্য এবং মঙ্গল সেপ্টেম্বরে অবস্থান পরিবর্তন করবে। যার প্রভাব দেখা যাবে ১২ রাশির জাতকদের ওপর। তবে ৪ রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন এই মাসে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বরে ভাল ফলাফল পাবেন।

Planet Transit In September 2023

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি খুবই ভাল যাবে। ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার আটকে থাকা সব কাজ দ্রুত শেষ হবে। গোটা মাসটি এই জাতকদের ভাল যাবে। সেপ্টেম্বরে একটি বড় কাজ বা চুক্তি হাতে আসতে পারে। মান-সম্মান বৃদ্ধি হবে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে।

বৃষ রাশি

সেপ্টেম্বরে বৃষ রাশির জাতকদের সামনে ভাল সুযোগ আসবে। গত কয়েক মাস ধরে আটকে থাকা কাজগুলো এ মাসেই শেষ হবে। যে কারণে আর্থিক লাভ হবে। আয় বৃদ্ধি হবে। আয়ের নতুন উৎস থেকে অর্থ উপার্জনে সক্ষম হবেন। মাসের শেষে কিছু ভাল খবর পেতে পারেন।

তুলা রাশি

চাকুরিজীবীদের সেপ্টেম্বর মাসটি অত্যন্ত ফলদায়ক হবে। এ মাসেই সব কাজ সময়মতো শেষ হবে। নতুন চাকরির সুযোগ আসবে। যাঁদের আদালতে মামলা চলছে, তাঁরা সাফল্য পেতে পারেন। লভ লাইফ ভাল কাটবে।

মকর রাশি

সেপ্টেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকারা অনেক সুখবর পেতে পারেন। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। জীবনে সুখ, শান্তি থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, August 28, 2023, 20:58 [IST]
X
Desktop Bottom Promotion