Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Planet Transit In October 2023: অক্টোবরে একের পর এক গ্রহ গোচর, চরম বিপদের মুখে ৫ রাশির জাতকরা!
Planet Transit In October 2023: অক্টোবরের প্রথম দিনেই বুধ কন্যায় এবং শুক্র সিংহ রাশিতে প্রবেশ করেছে। এর ঠিক ২ দিন পর অর্থাৎ ৩ অক্টোবর, মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করেছে। যার ফলে তুলায় মঙ্গল ও কেতুর সংযোগ গড়ে উঠেছে। এর পর, ১৮ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। ১৯ অক্টোবর বুধ আবার রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে।
মাসের শেষে অর্থাৎ ৩০ অক্টোবর রাহু ও কেতুর গোচর হবে। রাহু মেষ থেকে মীনে প্রবেশ করবে এবং কেতুর গমন হবে কন্যা রাশিতে। একাধিক গ্রহের অবস্থান পরিবর্তনের অশুভ প্রভাব পড়বে ৫ রাশির উপর। অর্থ, পরিবার এবং স্বাস্থ্যের বিষয়ে এই জাতকদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃষ রাশি
অক্টোবর মাসে গ্রহের অশুভ প্রভাবে বৃষ রাশির জাতকরা অনেক সমস্যায় পড়বেন। কঠোর পরিশ্রম করার পরই আপনি কোনও কাজে সাফল্য লাভ করবেন। মাসের মাঝামাঝি সময়ে পরিস্থিতির উন্নতি হবে। এই মাসে বেশি ব্যয় হতে পারে। তাই খুব সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।
কর্কট রাশি
গ্রহের অশুভ প্রভাব পড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের উপর। আপনার খরচ বাড়বে। কাজে বাধা আসতে পারে। কোনও কাজ সম্পন্ন করতে প্রচুর পরিশ্রম করতে হবে। অফিসে আপনার সহকর্মীদের থেকে খুব সতর্ক থাকুন। এই সময় আপনার আত্মীয়দের থেকেও সতর্ক থাকতে হবে। তাঁরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
সিংহ রাশি
অক্টোবর মাসটি সিংহ রাশির জাতকদের তেমন ভাল যাবে না। কাজে বাধা-বিপত্তি আসবে। এই সময় কাউকে টাকা ধার দেবেন না, কারণ তা ফেরত পাওয়া কঠিন হবে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে, তবে তা আপাতত স্থগিত করুন। এই সময় আর্থিক পরিস্থিতি তেমন ভাল থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন এবং পুষ্টিকর খাবার খান।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের এই মাসে স্বাস্থ্য ভাল থাকবে না। স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক বিষয়ে কারুর সাহায্য নিতে হতে পারে। ক্যারিয়ার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এই সময় অফিসে কারুর সঙ্গে আপনার অহেতুক ঝগড়া হতে পারে। বসের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। খুব সাবধানে সব কাজ করুন।
মীন রাশি
অক্টোবর মাসে মীন রাশির জাতক জাতিকাদের খরচ অনেক বেড়ে যাবে। এমন কিছু কাজে ব্যয় করতে হতে পারে, যাতে আপনি খরচ করতে চান না। পরিবারের সদস্যরা কোনও বিষয়ে আপনার বিরুদ্ধে যেতে পারে। কোনও বিষয়ে খুব উদ্বিগ্ন থাকবেন। এই সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
