October 2023 Planet Transit: একাধিক গ্রহের রাশি পরিবর্তন হবে অক্টোবরে, শুভ প্রভাব পড়বে ৬ রাশির উপর!

October 2023 Planet Transit: জ্যোতিষ গণনা অনুসারে, সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশিচক্র পরিবর্তন করে। এ ভাবে প্রতি মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হয়। অক্টোবর মাসেও অনেক গ্রহ রাশি ও গতিবিধি পরিবর্তন করবে। সমস্ত রাশির জাতকদের উপর এর প্রভাব পড়বে।

আসুন জেনে নেওয়া যাক, অক্টোবর মাসে কবে কোন গ্রহ রাশি পরিবর্তন করবে এবং এতে কোন কোন রাশির জাতকদের সবচেয়ে বেশি লাভ হবে।

Planet Transit in October 2023

কন্যা রাশিতে বুধের গোচর

বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে সমস্ত গ্রহের যুবরাজ মানা হয়। বুদ্ধি, বাণী, ব্যবসার কারক গ্রহ বুধ এবং মিথুন ও কন্যা রাশির অধিপতি। কোষ্ঠীতে বুধের অবস্থান শক্তিশালী হলে ব্যবসা-বাণিজ্যে বিরাট সাফল্য আসে। তবে বুধের অবস্থান দুর্বল হলে ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পয়লা অক্টোবর কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

সিংহ রাশিতে শুক্র গোচর

জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য, সুখ, ধনসম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। অক্টোবর মাসে ২ তারিখ শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। যার ফলে একাধিক রাশির জাতকদের জীবনে পরিবর্তন আসবে।

তুলা রাশিতে মঙ্গল গোচর

মঙ্গলকে শক্তি, সাহস, বীরত্ব, পরাক্রম, রাগ, ভূমি ও শৌর্যের কারক মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে বলা হয় গ্রহের সেনাপতি। ৩ অক্টোবর তুলা রাশিতে মঙ্গলের গোচর হবে।

তুলা রাশিতে সূর্য গোচর

সূর্যকে মান-সম্মান, পিতা, আত্মা, সাহসের কারক গ্রহ মনে করা হয়। প্রতি মাসে সূর্যের রাশি পরিবর্তন হয়, যা সংক্রান্তি নামে পরিচিত। ১৮ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে।

তুলা রাশিতে বুধ গোচর

বুধ প্রায় ২০ থেকে ২৫ দিনের মধ্যে রাশি পরিবর্তন করে। ১৯ অক্টোবর বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে তুলায় প্রবেশ করবে।

মীন রাশিতে রাহু গোচর

জ্যোতিষশাস্ত্রে রাহুকে পাপী গ্রহ মানা হয়। রাহু সবসময় বক্র গতিতে চলে। প্রায় 18 মাস অন্তর রাশি পরিবর্তন করে এই গ্রহ। ৩০ অক্টোবর রাহু মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। এর প্রভাব দেখা যাবে সমস্ত রাশির উপর

কন্যা রাশিতে কেতু গোচর

রাহু ছাড়া এই মাসে কেতুও তার রাশি পরিবর্তন করবে। প্রায় দেড় বছর পর কেতু ৩০ অক্টোবর দুপুরে শুক্রের রাশি তুলায় প্রবেশ করবে।

কোন কোন রাশির উপর শুভ প্রভাব পড়বে?

অক্টোবর মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। রাহু কেতু ছাড়াও, সূর্য এবং শুক্রের মতো গুরুত্বপূর্ণ গ্রহেরও অবস্থান পরিবর্তন হবে এই মাসে। গ্রহগুলি অবস্থান পরিবর্তনে মিথুন, সিংহ, কন্যা, মকর, ধনু এবং কুম্ভ রাশির জাতকদের উপর শুভ প্রভাব দেখা যাবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion