October 2022 Planet Transit : অক্টোবরে অবস্থান বদল ৬ গ্রহের, কোন রাশির লাভ হবে? কাদের হবে লোকসান?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশি পরিবর্তন করে। গ্রহের গোচর, মার্গী ও বক্রি চলন সমস্ত ১২টি রাশির উপরই শুভ-অশুভ প্রভাব ফেলে। অক্টোবর মাসে ৬টি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। এই ৬ গ্রহের স্থান পরিবর্তন ৬টি রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে।

Planet Transit in October 2022 Dates and Effects

আসুন জেনে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্টোবরে কবে কোন গ্রহের গোচর হবে এবং কোন কোন রাশির উপর এর প্রভাব পড়বে -

অক্টোবরে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে?

অক্টোবরে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে?

কন্যা রাশিতে বুধ মার্গী - ০২ অক্টোবর ২০২২

মিথুন রাশিতে মঙ্গলের গোচর - ১৬ অক্টোবর ২০২২

তুলা রাশিতে সূর্যের গোচর - ১৭ অক্টোবর ২০২২

তুলা রাশিতে শুক্রের গোচর - ১৮ অক্টোবর ২০২২

মকর রাশিতে শনি মার্গী - ২৩ অক্টোবর ২০২২

তুলা রাশিতে বুধের গোচর - ২৬ অক্টোবর ২০২২

মিথুন রাশিতে মঙ্গল বক্রি - ৩০ অক্টোবর ২০২২

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা নতুন চাকরির ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা এই মাসে ভাল লাভ করতে পারেন এবং ব্যবসায় নতুন পরিকল্পনা শুরু করে ব্যবসার প্রসার ঘটাতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

অক্টোবর মাস ভ্রমণের জন্য খুব একটা শুভ হবে না। বাধা-বিপত্তি আসবে এবং আপনি ছোটোখাটো দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই খুব সতর্ক থাকুন। এই মাসে ভাল অর্থ উপার্জন করবেন। তবে আপনাকে আপনার খরচ নিয়ন্ত্রণ করতে হবে। মাসের শেষে কিছু সমস্যায় পড়তে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভাল কাটবে না। একসঙ্গে অনেকগুলো চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। চাকুরিজীবীদের এই মাসটি মোটামুটি কাটবে। ব্যবসায় ভাল লাভের সম্ভাবনা রয়েছে। লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন।

তুলা রাশি

তুলা রাশি

অক্টোবর মাস তুলা রাশির দারুণ কাটবে। এই রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। চাকুরিজীবীদের পদোন্নতি ও বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা এই মাসে নতুন বিনিয়োগ করতে পারেন এবং বিদেশ ভ্রমণও সম্ভব।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের এই মাসটি দারুণ কাটবে। প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবে। আটকে থাকা কাজ শেষ হবে। আপনি এই সময় জমি-জমা কিনতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে আপনার বাড়িতে ধর্মীয় বা শুভ কাজ সম্পন্ন হবে। অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion