নভেম্বরে ৫ গ্রহের রাশি পরিবর্তন, ভাগ্য চমকাবে ৫ রাশির, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স!

November 2023 Planet Transit: নভেম্বর মাসে পাঁচটি বড় গ্রহের রাশি পরিবর্তন হবে। শুক্র, শনি, সূর্য, বুধ ও মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছে এই মাসে। শুক্র ও বুধের দু'বার রাশি পরিবর্তন হবে নভেম্বরে। কুম্ভ রাশিতে মার্গী হবে শনি। মাসের মাঝামাঝি সময়ে মঙ্গল ও সূর্য আসবে বৃশ্চিক রাশিতে। ফলে বৃশ্চিকে এই দুই গ্রহের সংযোগ ঘটবে।

নভেম্বর একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন ৫ রাশির জন্য শুভ হবে। আসুন জেনে নেওয়া যাক, কবে কোন গ্রহ রাশি পরিবর্তন করবে এবং এর প্রভাবে কোন কোন রাশির জাতক লাভান্বিত হবেন।

November 2023 Planet Transit

কন্যা রাশিতে শুক্র গোচর

জ্যোতিষ গণনা অনুসারে, প্রেম, বিবাহ, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ শুক্র ৩ নভেম্বর ভোরে সিংহ রাশি থেকে কন্যায় প্রবেশ করবে। শুক্রের এই গোচর কর্কট, কন্যা এবং বৃশ্চিক রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। মাসের শেষে অর্থাৎ ২৯ নভেম্বর শুক্রের আবার গোচর হবে। এ দিন তুলা রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

কুম্ভ রাশিতে শনি মার্গী

নভেম্বর মাসের ৪ তারিখ শনি কুম্ভ রাশিতে মার্গী হবে। অর্থাৎ সোজা পথে চলতে শুরু করবে। শনির মার্গী চলনে মেষ, বৃষ, তুলা ও ধনু রাশির জাতকরা লাভবান হবেন। এই রাশির জাতকদের সব সমস্যার অবসান হবে এবং প্রতিটি কাজে সাফল্য লাভ করবেন।

বৃশ্চিক ও ধনু রাশিতে বুধ গোচর

বুদ্ধির কারক গ্রহ বুধ ৬ নভেম্বর মঙ্গলের রাশি বৃশ্চিকে গোচর করবে। বৃষ, কর্কট, সিংহ ও ধনু রাশির জাতক জাতিকারা বুধের এই গমনে লাভবান হতে পারেন। ক্যারিয়ার ও ব্যবসায় অগ্রগতি হতে পারে। এর পর ২৭ নভেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

বৃশ্চিক রাশিতে মঙ্গল গোচর

গ্রহের সেনাপতি এবং সাহসের কারক গ্রহ মঙ্গল ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি বলা হয়।

বৃশ্চিক রাশিতে সূর্য গোচর

সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে, যা সংক্রান্তি নামে পরিচিত। ১৭ নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সূর্যের এই রাশি পরিবর্তনে একাধিক রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। চাকরি ও ব্যবসায় দারুণ লাভ হতে পারে। মান-সম্মান বাড়বে।

গ্রহ গোচরের প্রভাব

নভেম্বর মাসে একাধিক গ্রহের গতিবিধি ও অবস্থান পরিবর্তনে ১২ রাশির উপরই শুভ অশুভ প্রভাব পড়বে। কিছু রাশির জাতকরা এই মাসে শুভ ফলাফল পাবেন। আবার একাধিক রাশির জীবনে নানা সমস্যা লেগেই থাকবে।

মেষ, বৃষ, তুলা, কর্কট এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে নভেম্বর মাসে। এই জাতকরা কোনও সুখবর পেতে পারেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা ভালো অফার পেতে পারেন। ব্যবসায়ও ভালো লাভ হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion