নভেম্বরে রাশি পরিবর্তন করবে ৫ গ্রহ, ভাগ্যের দ্বার খুলবে এই ৬ রাশির!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর নিজের অবস্থান পরিবর্তন করে। নভেম্বরে অবস্থান পরিবর্তন করতে চলেছে পাঁচটি গ্রহ। এই পাঁচটি গ্রহের অবস্থার পরিবর্তনের ফলে ১২টি রাশির উপরই প্রভাব পড়বে। তবে ৬টি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন।

Planet Transit in November 2022 Dates and Effects

আসুন জেনে নেওয়া যাক, নভেম্বর মাসে কবে, কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে এবং কোন কোন রাশি এর ফলে প্রচুর লাভবান হতে চলেছে-

শুক্র গোচর

শুক্র গোচর

নভেম্বর মাসে প্রথম রাশির পরিবর্তন করতে চলেছে শুক্র। ১১ নভেম্বর শুক্র তুলা থেকে বেরিয়ে বৃশ্চিকে প্রবেশ করবে। শুক্রকে সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। বৃষ এবং তুলা রাশির অধিপতি শুক্র। জ্যোতিষ মতে, যে জাতকদের কোষ্ঠীতে শুক্র শক্তিশালী, তাঁরা জীবনে সমস্ত ধরনের সুখ-সমৃদ্ধি লাভ করে। বিলাসবহুল জীবন যাপন করেন এই জাতকরা। কিন্তু কোষ্ঠীতে শুক্র গ্রহ দুর্বল হলে জীবনে নানা সমস্যা দেখা দেয়।

মঙ্গলের গোচর

মঙ্গলের গোচর

১৩ নভেম্বর বক্রি মঙ্গল বৃষ রাশিতে গোচর করবে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে শক্তি, ভূমি, সাহস, পরাক্রম এবং বীরত্বের কারক হিসেবে বিবেচনা করা হয়। কোষ্ঠীতে মঙ্গল গ্রহকে শক্তিশালী করতে ভগবান হনুমানের পূজা করা উচিত। এছাড়া, মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত জিনিস দান করা উচিত।

বুধ গোচর

বুধ গোচর

১৩ নভেম্বর গ্রহের রাজকুমার বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। কন্যা এবং মিথুনের অধিপতি গ্রহ বুধ। যে ব্যক্তিদের কোষ্ঠীতে বুধ শক্তিশালী , তারা ব্যবসায় ও কথাবার্তায় পারদর্শী হয়। এরা খুব বুদ্ধিমান হয়।

সূর্য গোচর

সূর্য গোচর

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। ১৬ নভেম্বর বুধের সঙ্গে সূর্যও বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।

বৃহস্পতি মার্গী হবে

বৃহস্পতি মার্গী হবে

বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ বলে মনে করা হয়। ২৪ নভেম্বর বৃহস্পতি মীন রাশিতে মার্গী হবে। কোষ্ঠীতে বৃহস্পতি শক্তিশালী হলে সেই ব্যক্তির বিবাহিত জীবন খুব ভাল কাটে।

নভেম্বর মাসে এই রাশির জাতকরা লাভবান হবেন

নভেম্বর মাসে এই রাশির জাতকরা লাভবান হবেন

নভেম্বরে বৃষ, মিথুন, সিংহ, তুলা, মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি শুভ ফল পাবেন। কাজে সাফল্য আসবে। ব্যবসায় ভাল লাভ ও চাকরিতে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion