May 2023 Planet Transit: মে মাসে রাশি পরিবর্তন ৩ গ্রহের, ক্যারিয়ারে উন্নতি হবে ৫ রাশির!

মে মাসের শুরুতেই রাশি পরিবর্তন করবে শুক্র। ২ মে বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করবে। মিথুন রাশিতে শুক্র এবং মঙ্গলের সংযোগ ঘটবে। তবে মঙ্গল ১০ মে কর্কট রাশিতে প্রবেশ করবে।

এ ছাড়াও, ১৫ মে সূর্য তার রাশি পরিবর্তন করে বৃষে প্রবেশ করবে। এই তিন গ্রহের অবস্থান পরিবর্তনে ৫ রাশির জাতকরা লাভবান হবেন। আর্থিক উন্নতি এবং ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগও আসবে।

Planet Transit In May 2023

মিথুন রাশি
ক্যারিয়ারে উন্নতি হতে পারে। এই সময়ে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পৈতৃক সম্পত্তির সংক্রান্ত সুখবর পেতে পারেন। জমিজমা সংক্রান্ত মামলা চলমান থাকলে, তাতে জয়ী হতে পারেন। এই সময়ের মধ্যে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।

সিংহ রাশি
ক্যারিয়ারে সাফল্য লাভ করবেন। এই সময়ে আপনি নতুন কাজের অফার পেতে পারেন। ব্যবসায়ীদের বড় চুক্তি ফাইনাল হতে পারে। ধন-সম্পত্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন। সরকারী চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। যারা সরকারী চাকরি পাওয়ার চেষ্টা করছেন, তারাও কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

বৃশ্চিক রাশি
মে মাসটি ক্যারিয়ারের দিক দিয়ে ভালো কাটবে। বস এবং সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, এই সময়ে তারা ভালো সুযোগ পেতে পারেন। খেলাধূলার সঙ্গে যুক্ত জাতকরা এই মাসে ভালো ফলাফল পাবেন।

মকর রাশি
মকর রাশির জাতকদের এই মাসটি খুব ভালো কাটবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। কিছুদিন ধরে বসের সঙ্গে যে সমস্যা চলছে, তার সমাধান হবে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে। ব্যবসায় অগ্রগতি হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে।

মীন রাশি
ক্যারিয়ারে উন্নতি হবে। এই সময় দাম্পত্য জীবন ভালো কাটবে। আপনার আয় বাড়বে এবং বাইরের উৎস থেকেও লাভ হবে। পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion