Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Planet Transit in May 2022 : মে মাসে রাশি পরিবর্তন হবে ৪ গ্রহের, দারুণ সময় আসছে এই ৫ রাশির!
এপ্রিল মাসে ৯টি গ্রহের রাশি পরিবর্তন হয়েছিল, মে মাসে ৪টি বড় গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। এই মাসে তিনটি প্রধান গ্রহের অবস্থান পরিবর্তন হবে ও একটি গ্রহের বক্রি চলন শুরু হবে।

সূর্য, মঙ্গল, বুধ ও শুক্রের অবস্থান পরিবর্তন হবে মে মাসে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কোনও গ্রহের রাশি পরিবর্তনের ফলে মেষ থেকে মীন সকল রাশির জাতকদের উপরই প্রভাব পড়ে। আসুন জেনে নেওয়া যাক, মে মাসে চার গ্রহের রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে কেমন প্রভাব পড়বে -

সূর্যের রাশি পরিবর্তন
প্রতি মাসেই সূর্যের রাশি পরিবর্তন হয়। ১৪ এপ্রিল থেকে সূর্যদেব মেষ রাশিতে আছেন, ১৪ মে পর্যন্ত এই রাশিতেই থাকবেন। এরপর ১৫ মে সকালে বৃষ রাশিতে প্রবেশ করবেন।

মঙ্গলের রাশি পরিবর্তন
মঙ্গল গ্রহ বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। ১৭ মে মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে। ২৭ জুন পর্যন্ত এই রাশিতেই থাকবে, তারপর মেষ রাশিতে প্রবেশ করবে।

বুধের রাশি পরিবর্তন
গ্রহের যুবরাজ বুধ ২৫ এপ্রিল থেকে বৃষ রাশিতে অবস্থান করছে। ১০ মে সন্ধ্যায় বক্রি হবে, তারপর ৩ জুন মার্গী অবস্থায় ফিরবে।

শুক্রের রাশি পরিবর্তন
২৭ এপ্রিল থেকে শুক্র গ্রহ মীন রাশিতে রয়েছে। ২৩ মে শুক্র মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে।

কোন কোন রাশির উপর শুভ প্রভাব পড়বে?
বৃষ, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির উপর শুভ প্রভাব পড়বে। মেষ, মিথুন, কর্কট, সিংহ, ধনু, বৃশ্চিক এবং কুম্ভ রাশির উপর সাধারণ প্রভাব পড়বে।



Click it and Unblock the Notifications