June 2023 Planet Transit: জুনে ৩ গ্রহের রাশি পরিবর্তন, ধনবান হবেন এই রাশির জাতকরা!

জ্যোতিষীদের মতে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পর তার অবস্থান ও গতিবিধি পরিবর্তন করে। রাশি পরিবর্তন ছাড়াও, গ্রহগুলি নির্দিষ্ট সময় অন্তর অস্ত যায় এবং উদয় হয়। জুন মাসটি গ্রহের গতিবিধি পরিবর্তনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিন গ্রহের স্থান বদলাবে এই মাসে। এর ফলে একাধিক রাশির উপর শুভ প্রভাব পড়বে।

চলুন জেনে নেওয়া যাক, জুন মাসে কবে কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে এবং কোন কোন রাশির উপর শুভ প্রভাব দেখা যাবে।

planet transit june 2023

বুধ গোচর
মাসের প্রথম সপ্তাহেই বুধের গোচর হবে। জুনের ৭ তারিখ বুধ বৃষ রাশিতে গমন করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোষ্ঠীতে বুধের অবস্থান ভাল থাকলে বুদ্ধি আরও তীক্ষ্ণ হয়, জীবনে সাফল্য আসে এবং মান-সম্মান বাড়ে।

সূর্য গোচর
সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। সূর্যের রাশি পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। ১৫ জুন মিথুন রাশিতে গমন করবে সূর্য। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা, খ্যাতি, প্রতিপত্তি, নেতৃত্বের দক্ষতা এবং ধন-সম্পদের কারক বলা হয়। যাদের কোষ্ঠীতে সূর্য শুভ স্থানে থাকে, তারা জীবনে সর্বদা উচ্চ সাফল্য লাভ করে।

শনি বক্রি
নয়টি গ্রহের মধ্যে শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। যে কারণে এর শুভ-অশুভ প্রভাব জাতকদের উপর দীর্ঘকাল ধরে থাকে। বর্তমানে শনিদেব স্বরাশি কুম্ভে অবস্থান করছেন। ১৭ জুন কুম্ভ রাশিতেই বক্রি হবে শনি। এর ফলে একাধিক রাশির উপর নেতিবাচক প্রভাব পড়বে।

বুধ অস্ত
১৯ জুন বৃষ রাশিতে অস্তমিত হবে গ্রহের রাজকুমার বুধ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও গ্রহ অস্ত গেলে তার প্রভাব কমে যায়। ফলে বুধের অস্ত কালে কিছু রাশির সময় ভাল যাবে না। তাদের নানা বিপদের সম্মুখীন হতে হবে।

বুধ গোচর
১৯ জুন অস্ত যাওয়ার পর, ২৪ জুন মিথুনে প্রবেশ করবে বুধ। কন্যা ও মিথুন রাশির অধিপতি বুধ। কোষ্ঠীতে বুধ শুভ ভাবে অবস্থান করলে ব্যবসা, গণিত, অর্থনীতি, জ্যোতিষশাস্ত্র, চিত্রকলাতে বিশেষ পারদর্শিতা থাকে। বুদ্ধি এবং বাকশক্তি বাড়ে। পড়াশোনা, ব্যবসা, চাকরি, সব পেশাতেই বুধ শুভ না হলে সাফল্য অসম্ভব।

জুন মাসে ভাগ্য উজ্জ্বল হবে ৫ রাশির!
জুন মাসে এই ৪ গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে ১২ রাশির উপরই প্রভাব পড়বে। তবে জ্যোতিষ গণনা অনুযায়ী, এই মাসে ৩ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে। বৃষ, সিংহ ও ধনু রাশির জাতকরা ভাল ফল পাবেন। কর্মজীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির সন্ধান শেষ হবে। চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভাল লাভ এবং ডিল ফাইনাল হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, June 1, 2023, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion