July 2023 Planet Transit: জুলাইতে কবে কোন গ্রহের রাশি পরিবর্তন? দেখে নিন তারিখ

গ্রহের গতিবিধি ও রাশি পরিবর্তনের দিক থেকে জুলাই মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুসারে, জুলাই মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হবে।

মঙ্গল, বুধ, শুক্র এবং সূর্যের মতো বড় গ্রহের অবস্থান পরিবর্তন ঘটবে জুলাইতে। ১২ রাশির উপরই এর প্রভাব দেখা যাবে। চলুন জেনে নেওয়া যাক, কবে কোন গ্রহের রাশি পরিবর্তন হবে জুলাই মাসে।

Planet Transit in July 2023 Dates

সিংহ রাশিতে মঙ্গলের গোচর
জুলাই মাসের প্রথম দিনেই সিংহ রাশিতে প্রবেশ করবে গ্রহের সেনাপতি মঙ্গল। মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। ভূমি, বীরত্ব, পরাক্রম, সাহস ও শক্তির কারক গ্রহ মনে করা হয় এই লাল গ্রহকে।

সিংহ রাশিতে শুক্রের গোচর
জুলাইয়ের ৭ তারিখ শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। ২৩ জুলাই এই রাশিতে বক্রী হবে শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে শুক্রদেবের কৃপা থাকলে কেবল পেশাগত জীবনেই নয়, পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুফল মেলে।

কর্কট রাশিতে বুধের গোচর
বুধ ৮ জুলাই মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহের রাজপুত্র বলা হয়েছে। বুদ্ধি, বাণী, ব্যবসা, যোগাযোগ ও তর্কশক্তির কারক গ্রহ বুধ। কোষ্ঠীতে বুধ শুভ অবস্থানে না থাকলে পড়াশোনা, ব্যবসা, চাকরি, সবেতেই সাফল্য অসম্ভব।

কর্কট রাশিতে সূর্যের গোচর
সূর্যদেব ১৬ জুলাই মিথুন থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সূর্যের রাশি পরিবর্তন সংক্রান্তি নামে পরিচিত। ১৬ জুলাই কর্কট সংক্রান্তি।

সিংহ রাশিতে বুধের গোচর
জুলাই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২৫ তারিখ বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। কন্যা ও মিথুন রাশির অধিপতি বুধ। বুধের রাশি পরিবর্তন সমস্ত ব্যক্তির জীবনকেই প্রভাবিত করে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে প্রাসঙ্গিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Wednesday, June 28, 2023, 11:10 [IST]
X
Desktop Bottom Promotion