January 2023 Planet Transit: জানুয়ারিতে ৫ গ্রহের অবস্থান বদল, এই জাতকদের খরচ হবে প্রচুর, থাকতে হবে সতর্ক!

নতুন বছরের প্রথম মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন হতে চলেছে। মোট ৩টি গ্রহের রাশি পরিবর্তন এবং ২টি গ্রহের গতি পরিবর্তন হবে। শনি, সূর্য ও শুক্রের রাশি পরিবর্তন হবে। বুধ ও মঙ্গল বক্র গতি থেকে মার্গী হবে।

Planet Transit In January 2023

২০২৩ সালের জানুয়ারি মাসের ১৪ তারিখ সূর্য ধনু থেকে মকর রাশিতে গোচর করবে। এই দিনটি মকর সংক্রান্তি হিসেবে প্রচলিত। এর পরে ১৭ জানুয়ারি, ন্যায় ও কর্মফলদাতা শনি দেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। ২২ জানুয়ারী শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল গ্রহ ১২ জানুয়ারী এবং বুধ ১৮ জানুয়ারী মার্গী অবস্থায় ফিরবে। গ্রহের এই অবস্থান বদল কিছু রাশির জাতকদের জন্য একেবারেই শুভ হবে না। তারা নানা সমস্যায় পড়তে পারে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে বাধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। পরিবারে বিবাদ চলতে থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে আপনি মানসিক চাপে থাকবেন। বছরের শুরুতে আপনার অর্থ জলের মতো খরচ হতে পারে। পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়বে। চাকুরিজীবীদের অফিসে কারও সঙ্গে বিবাদ হতে পারে। সেই সঙ্গে লেনদেন নিয়ে আত্মীয়দের সঙ্গেও তর্ক-বিতর্ক হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরাও নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনার মধ্যে ধৈর্যের অভাব দেখা দেবে এবং আপনি ছোটোখাটো বিষয়ে রাগান্বিত ও উত্তেজিত হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও বছরের শুরুটা খুব একটা ভালো যাবে না। এই সময়ে আপনার ধন প্রাপ্তি অবশ্যই হবে, তবে টাকা যত দ্রুত আপনার হাতে আসবে, তত দ্রুত খরচ হয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময় আপনার আয় ভালো হবে, কিন্তু খরচও বেশি হবে। এই মাসে পরিবারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চলার কারণে আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে এবং অর্থও প্রচুর খরচ হবে। ক্যারিয়ারে বিশেষ কোনও লাভ হবে না। এই সময়ে অর্থ বিনিয়োগ এবং কারুর সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর্থিক সমস্যায় পড়তে পারেন। পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে কোনও পুরানো বিনিয়োগে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে চাকরি পরিবর্তন করবেন না। কারণ এই সময়টি তার জন্য অনুকূল নয়। লভ লাইফ খুব একটা ভালো কাটবে না। যে কোনও সিদ্ধান্তে আসার আগে ভালো করে ভাবনা-চিন্তা করুন। ভাই-বোনের সঙ্গে কোনও বিষয়ে বিবাদ হতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

জানুয়ারিতে কুম্ভ রাশিতে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে এই রাশির জাতকদের উপর শনি সাড়েসাতি দ্বিতীয় পর্যায় শুরু হবে। পেশাগত জীবনে খুব সতর্ক হওয়া উচিত। বসের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং রাগ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে এবং অন্যান্য বিষয়ে আপনার জীবন স্বাভাবিক থাকবে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, December 26, 2022, 10:23 [IST]
X
Desktop Bottom Promotion