ফেব্রুয়ারিতে রাশি পরিবর্তন হবে ৪ গ্রহের, এই ৪ রাশির জীবনে বাড়বে দুর্যোগ!

ফেব্রুয়ারি মাসে বুধ, মঙ্গল, শুক্র ও সূর্য রাশি পরিবর্তন করবে। শনি কুম্ভ রাশিতে অস্ত যাবে। সূর্যের কুম্ভ রাশিতেই গোচর হবে। আবার মকর রাশিতে মঙ্গল, বুধ ও শুক্র মিলিত হয়ে ত্রিগ্রহী যোগ গঠন করবে।

গ্রহের এমন গতিবিধির কারণে ৪ রাশির জাতকদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কাটবে এই মাস। জেনে নিন, ফেব্রুয়ারি মাসে কোন কোন রাশির জাতকদের সাবধান থাকা উচিত।

Planet Transit In February 2024

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা এই মাসে নানা সমস্যায় পড়বেন। কাজে বাধা আসবে। ভাই-বোন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। আর্থিক সমস্যার সম্মুখীন হবেন এই রাশির জাতকরা। ব্যয় বৃদ্ধি হবে। তাই বুদ্ধি করে অর্থ ব্যয় করুন।

​ধনু রাশি

ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে। প্রচুর সংঘর্ষ করতে হবে এই মাসে। কাজে বাধা আসতে পারে। অর্থ ব্যয় হতে পারে। এ সময়ে গাড়ি ক্রয়-বিক্রয় সম্ভব।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকরা ফেব্রুয়ারি মাসে নানা বিষয় নিয়ে চিন্তিত থাকবেন। দুশ্চিন্তায় ভুগবেন আপনি। আপনার রাগ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা পরিকল্পনামাফিক কাজ করলে তবেই লাভ হবে ও উন্নতিও করতে পারবেন।

মীন রাশি

ফেব্রুয়ারি মাসে মীন রাশির জাতকরা কোনও না-কোনও কারণে মানসিক অবসাদের শিকার হবেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। ভাই-বোন বা বন্ধুদের সঙ্গে মতভেদের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। এ সময়ে আপনাকে অধিক দৌড়ঝাঁপ করতে হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion