Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ফেব্রুয়ারিতে ৫ গ্রহের বড় পরিবর্তন! ভাগ্য চমকাবে এই রাশির জাতকদের
February Planet Transit 2024: প্রতি মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করে। ফেব্রুয়ারিতে শনি, সূর্য, বুধ, মঙ্গল এবং সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। যার প্রভাব ১২ রাশির জাতকদের উপরই পড়বে। কিছু রাশির জাতকরা সুখ-সৌভাগ্য লাভ করবেন, আবার কিছু রাশির জাতকরা নানা বিপদের সম্মুখীন হবেন। আসুন জেনে নেওয়া যাক, বছরের দ্বিতীয় মাসে কবে কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে।
শুক্র গোচর
১২ ফেব্রুয়ারি সোমবার প্রেম, বিবাহ, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে। এ দিন ভোরবেলা মকর রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

বুধ গোচর
বুধকে বুদ্ধি, বাণী, ব্যবসার কারক গ্রহ বলা হয়। জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ শুভ স্থানে থাকলে প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হয়। তবে বুধ যদি কারুর কুণ্ডলীতে দুর্বল থাকে তাহলে সেই ব্যক্তিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই মকর রাশিতে গোচর হবে বুধের। ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বুধ অস্ত যাবে। এর পর ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার কুম্ভ রাশিতে প্রবেশ করবে গ্রহের যুবরাজ।
মঙ্গল গোচর
গ্রহের সেনাপতি মঙ্গলকে সাহস, পরাক্রম, শক্তি, ভাই, ভূমির কারক গ্রহ বলা হয় থাকে। ৫ ফেব্রুয়ারি, সোমবার রাতে মকর রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।
শনি অস্ত
রবিবার, ১১ ফেব্রুয়ারি শনি কুম্ভ রাশিতে অস্ত হতে চলেছে। নয় গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির গ্রহ শনি। এক একটি রাশিতে আড়াই বছর অবস্থান করে এই গ্রহ। জ্যোতিষশাস্ত্র মতে কর্মফলদাতা গ্রহ শনি। অর্থাৎ, ব্যক্তির কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনি।
সূর্য গোচর
সূর্যকে নয় গ্রহের রাজা বলে মানা হয়। সূর্য আমাদের জীবনের নাম, সম্মান, যশ, খ্যাতি ও সুনাম যা কিছু রয়েছে তার কারক গ্রহ। বাবার সঙ্গে ব্যবহার কেমন থাকবে, তারও কারক গ্রহ সূর্য। যদি জন্মকুণ্ডলীতে সূর্য শক্তিশালীভাবে অবস্থান করে, তা হলে এই সকল ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। জ্যোতিষ গণনা অনুসারে, সূর্য ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার কুম্ভ রাশিতে প্রবেশ করবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications