ডিসেম্বরে ৫ গ্রহের গোচর, চরম বিপদের মুখে ৪ রাশির জাতকরা!

Planet Transit In December 2023: জ্যোতিষশাস্ত্র অনুসারে, ডিসেম্বরে পাঁচ গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। সবার প্রথমে বুধের গতিবিধি পরিবর্তন হবে। তার পর মাসের মাঝামাঝি সময়ে সূর্যের রাশি পরিবর্তন হবে। মঙ্গলের রাশি বৃশ্চিকে শুক্র প্রবেশ করবে। মঙ্গলও এ মাসে রাশি পরিবর্তন করবে। স্বরাশি বৃশ্চিক থেকে বেরিয়ে ধনু রাশিতে প্রবেশ করবে। এর পর বুধ বক্র গতিতে বিচরণ করে বৃশ্চিকে প্রবেশ করবে। মাসের একেবারে শেষ দিনে মার্গী হবে বৃহস্পতি।

ডিসেম্বর মাসে গ্রহের এই গতিবিধির কারণে নেতিবাচক প্রভাব পড়বে ৪ রাশির উপর। এ সময়ে কর্মক্ষেত্রে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হবেন। আর্থিক সমস্যাও দেখা দেবে। জেনে নিন, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

Planet Transit In December 2023

কর্কট রাশি

ডিসেম্বর মাসটা কর্কট রাশির জাতকদের তেমন ভালো যাবে না। ব্যবসায় ওঠানামা দেখা দিতে পারে। এই মাসে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না। পরিবারে কোনও বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। এই সময়ে সম্মানিত ব্যক্তিদের সঙ্গো আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে।

কন্যা রাশি

ডিসেম্বরে কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে অশান্তি চলতে পারে। কোনও বিষয়ে পরিবারে সমস্যা দেখা দেবে। ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই সময়ের ব্যয় নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

বৃশ্চিক রাশি

বছরের শেষে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। কোনও কাজে ঠিকমতো মন বসবে না। যে কারণে কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স ভালো হবে না। আপনার উপর কাজের চাপ আরও বাড়বে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। এই সময় আপনাকে বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই অনেক ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। বাবা-মায়ের সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ হতে পারে। আপনার ভুলের কারণে এই সময় আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, November 27, 2023, 22:47 [IST]
X
Desktop Bottom Promotion