Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ডিসেম্বরে স্থান বদলাবে ৫ গ্রহ, চাকরি-ব্যবসায়ে দারুণ উন্নতি ৫ রাশির!
December Planet Transit 2023: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশিচক্র ও গতিবিধি পরিবর্তন করে। এ ভাবে প্রতি মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন হয়। ডিসেম্বর মাসেও একাধিক গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। যার প্রভাব ১২ রাশির জাতকদের উপরই পড়বে।
আসুন জেনে নেওয়া যাক, ডিসেম্বর মাসে কবে কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে এবং এর ফলে কোন কোন রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন।

বুধের বক্রী চলন
ডিসেম্বর মাসে সবার প্রথমে বুধ বক্রী হবে। বুদ্ধি, বাণী ও ব্যবসায়ের কারক গ্রহ বুধ ১৩ ডিসেম্বর ধনু রাশিতে বক্রী হবে। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত বুধ বক্রী অবস্থাতেই থাকবে। তুলা, মকর এবং কুম্ভ রাশির জাতকরা বুধের এই বক্রী গতিতে সবচেয়ে বেশি লাভবান হবেন।
সূর্য গোচর
সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। ডিসেম্বরের ১৬ তারিখ ধনু রাশিতে সূর্যের গোচর হবে। ২০২৪ সালের ১৫ জানুয়ারী পর্যন্ত এই রাশিতেই থাকবে। তারপর মকর রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজা। সূর্যের এই গোচরে মেষ, ধনু ও মীন রাশির জাতক জাতিকারা সুফল পেতে পারেন।
শুক্র গোচর
২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে সুখ, সম্পদ, বিলাসিতার কারক গ্রহ শুক্রের রাশি পরিবর্তন ঘটবে। এ দিন সকালে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। শুক্রের গোচরকালে কর্কট, সিংহ, মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করবেন।
মঙ্গল গোচর
গ্রহের সেনাপতি মঙ্গল ২৭ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের এই গোচরকালে মেষ, কর্কট, তুলা এবং ধনু রাশির জাতক জাতিকারা লাভবান হতে পারেন।
বুধ গোচর
২৮ ডিসেম্বর বুধ বক্রী গতিতেই বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আগামী বছরের শুরুতে অর্থাৎ ২ জানুয়ারী সোজা পথে ফিরবে বুধ। তারপর ৭ জানুয়ারী আবার ধনু রাশিতে প্রবেশ করবে। বুধের বৃশ্চিক রাশিতে গোচর বৃষ ও ধনু রাশির জন্য খুব শুভ হবে।
বৃহস্পতির মার্গী চলন
বছরের শেষ মাসের শেষ দিনে মার্গী হবে বৃহস্পতি। স্ব-রাশি মেষে সোজা পথে চলতে শুরু করবে। বৃহস্পতির মার্গী চলনে মেষ, বৃষ, মিথুন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর ধন লাভ হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
কোন কোন রাশির উপর শুভ প্রভাব পড়বে?
ডিসেম্বরে একাধিক গ্রহের রাশি পরিবর্তনে বৃষ, তুলা, ধনু, মকর ও কুম্ভ রাশির জাতকদের গোটা মাসটা খুব ভালো যাবে। প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। বাড়ি বা প্রপার্টি কেনার ক্ষেত্রে ডিসেম্বর মাসটি খুব শুভ। ব্যবসায় ভালো লাভ হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications