একাধিক গ্রহের গোচর অগস্টে, ভাগ্য খুলবে এই রাশির জাতকদের!

চলতি বছরের অগস্ট মাসে ৪টি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। মাসের প্রথম দিনেই বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। এর পর ৭ অগস্ট শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশিতে ১০ অগস্ট মঙ্গল প্রবেশ করবে। ১৭ অগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে। বুধ আবার ২১ অগস্ট রাশি পরিবর্তন করবে। এই দিন বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। মাসের শেষ দিন অর্থাৎ ৩১ অগস্ট শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে।

Planet Transit in August 2022

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, অগস্টে একাধিক গ্রহের রাশি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। তাঁরা বিভিন্ন কাজে সাফল্য পাবেন। তাহলে দেখে নিন এই মাসে কোন কোন রাশির জাতকদের ভাগ্য ভাল থাকবে -

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়ে আপনি বাড়ি বা গাড়ি কিনতে পারেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কেরিয়ার এবং শিক্ষা ক্ষেত্রে সাফল্য আসবে। লভ লাইফ ভালই কাটবে।

মিথুন রাশি

মিথুন রাশি

অর্থ লাভ হতে পারে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। কেউ কেউ ব্যবসা সম্প্রসারণে সফল হবেন। এই রাশির শিক্ষার্থীরা ভাল ফলাফল পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক, জাতিকারা তাঁদের কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনার আয় বাড়তে পারে বা হঠাৎ কোথাও থেকে ধন লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-সমৃদ্ধি থাকবে। এই মাসে অর্থ ব্যয় হতে পারে। অগস্ট মাসের শেষে আপনার স্বাস্থ্যেও ভাল পরিবর্তন আসতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির ব্যবসায়ীদের এই মাসে ভাল লাভ হতে পারে। সামাজিক স্তরে আপনার পরিচিতি বাড়বে, যা আগামী সময়ে আপনার উপকারে আসতে পারে। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। এই সময়ে আপনার পুরানো বিনিয়োগ থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।

মীন রাশি

মীন রাশি

এই মাসে আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। অগস্ট মাসের ২০ তারিখের পর বিবাহিত জীবনের সমস্যাগুলিও কেটে যেতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷ এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

Story first published: Monday, August 1, 2022, 12:12 [IST]
X
Desktop Bottom Promotion