Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
April 2023 Planet Transit: এপ্রিলে বিরাট বিপদে পড়বেন ৫ রাশির জাতকরা, সাবধান হোন এখনই!
এপ্রিল মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। মাসের শুরুতে শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। তার পরে ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে গোচর করবে। ২১ এপ্রিল মেষ রাশিতে বুধের গোচর এবং ২২ এপ্রিল বৃহস্পতিও প্রবেশ করবে মেষ রাশিতে।

গ্রহের অবস্থানের বিচারে ১২ রাশির জাতকদের জীবনেই বড় পরিবর্তন আসতে চলেছে। তবে এর মধ্যে ৫ রাশির জাতকরা এই মাসে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হবেন। জেনে নিন, এপ্রিলে গ্রহ গোচরের ফলে কোন কোন রাশির উপর বিরূপ প্রভাব পড়বে।

সিংহ রাশি
এই মাসে পেশাগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। গোপন শত্রুর কারণে আপনার কাজে বাধা আসতে পারে। এই সময় বিনিয়োগ না করাই ভালো। গ্রহের প্রভাবে আপনার আর্থিক জীবনেও সমস্যা দেখা দিতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করুন।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে একটু সতর্ক থাকতে হবে। এই সময়ে ভাইবোনের সঙ্গে বিবাদ হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ের মধ্যে চাকুরিজীবীদের পদোন্নতি বা বেতন বিলম্বিত হতে পারে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে। এই মাসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

বৃশ্চিক রাশি
এপ্রিল মাসে বৃশ্চিক রাশির জাতকরা প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। পেশাগত জীবনে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন। এই সময়ে যাত্রা করার সময় খুব সতর্ক থাকুন। অর্থের ব্যাপারেও খুব সতর্ক থাকুন। এই সময়ে অর্থ লেনদেন এড়িয়ে চলুন, অন্যথায় ক্ষতি হতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।

ধনু রাশি
এই সময়ে স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে। যাঁরা কর্মসংস্থানের সন্ধানে আছেন, তাঁদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী না হলে সমস্যায় পড়বেন। এই সময়ের মধ্যে পরিবারের কোনও সদস্যের কাজের কারণে দৌড়াদৌড়ি করতে হতে পারে। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে।

মকর রাশি
বিবাহিত জীবনের গোপন কথাগুলি কাউকে বলবেন না। খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা এই সময় সমস্যায় পড়তে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরাও সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের পারফরম্যান্স খারাপ হতে পারে, যে কারণে উর্ধ্বতন কর্মকর্তারা ক্রুদ্ধ হবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications