Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Pitru Paksha 2021 : কবে থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ? জানুন শ্রাদ্ধের সঠিক দিনক্ষণ ও গুরুত্ব
পূর্বপুরুষদের আত্মতৃপ্তির জন্য প্রতি বছর ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ। এটি ভাদ্রপদের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত চলে। পিতৃপক্ষ সাধারণত ১৬ দিন ধরে চলে। এই সময় পূর্বপুরুষদের স্মরণ করা হয়, তাঁদের সন্তুষ্ট করার জন্য এবং আত্মার শান্তির জন্য, তর্পণ, পিন্ড দান, শ্রাদ্ধ কর্ম, ইত্যাদি করা হয়ে থাকে।

বিশ্বাস করা হয় যে, পিতৃপক্ষের সময় যারা পূর্বপুরুষদের জন্য তর্পণ, শ্রাদ্ধ কর্ম করেন না তাদের পিতৃদোষ হয়। তাহলে আসুন জেনে নিন, ২০২১-এর পিতৃপক্ষের শ্রাদ্ধের দিনক্ষণ সম্পর্কে।

২০২১ সালের পিতৃপক্ষের তারিখ
এইবছর অর্থাৎ ২০২১ সালে, পিতৃপক্ষের শুরু ২০ সেপ্টেম্বর এবং শেষ হবে ৬ অক্টোবর। মহালয়ার দিন গঙ্গায় তর্পণের মাধ্যমেই সমাপ্তি হয় পিতৃপক্ষের। এই দিনই পিতৃপক্ষের শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হয়। এইবছর মহালয়া পড়েছে ৬ অক্টোবর। পিতৃপক্ষের সময়ে অনেকেই পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। এর জন্যও এই সময়ে রয়েছে বিশেষ কিছু তিথি। পিতৃপক্ষে পূর্ণিমা শ্রাদ্ধ, মহা ভরণী শ্রাদ্ধ এবং সর্ব পিতৃ অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। তাহলে জেনে নিন শ্রাদ্ধের তিথি।

পিতৃপক্ষ ২০২১-এর শ্রাদ্ধানুষ্ঠানের দিনক্ষণ
পূর্ণিমা শ্রাদ্ধ - ২০ সেপ্টেম্বর, সোমবার
প্রতিপদ শ্রাদ্ধ - ২১ সেপ্টেম্বর, মঙ্গলবার
দ্বিতীয়া শ্রাদ্ধ - ২২ সেপ্টেম্বর, বুধবার
তৃতীয়া শ্রাদ্ধ - ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
চতুর্থী শ্রাদ্ধ - ২৪ সেপ্টেম্বর, শুক্রবার
মহা ভরণী - ২৪ সেপ্টেম্বর, শুক্রবার
পঞ্চমী শ্রাদ্ধ - ২৫ সেপ্টেম্বর, শনিবার
ষষ্ঠী শ্রাদ্ধ - ২৭ সেপ্টেম্বর, সোমবার
সপ্তমী শ্রাদ্ধ - ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার
অষ্টমী শ্রাদ্ধ - ২৯ সেপ্টেম্বর, বুধবার
নবমী শ্রাদ্ধ - ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
দশমী শ্রাদ্ধ - পয়লা অক্টোবর, শুক্রবার
একাদশী শ্রাদ্ধ - ২ অক্টোবর, শনিবার
দ্বাদশী শ্রাদ্ধ - ৩ অক্টোবর, রবিবার
মাঘা শ্রাদ্ধ - ৩ অক্টোবর, রবিবার
ত্রয়োদশী শ্রাদ্ধ - ৪ অক্টোবর, সোমবার
চতুর্দশী শ্রাদ্ধ - ৫ অক্টোবর, মঙ্গলবার
সর্ব পিতৃ অমাবস্যা বা মহালয়া অমাবস্যা - ৬ অক্টোবর, বুধবার

পিতৃপক্ষের গুরুত্ব
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পিতৃপক্ষের সময় শ্রাদ্ধ কর্ম, তর্পণ করলে পিতৃপুরূষরা প্রসন্ন হন, তাঁদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় এবং তাঁদের আত্মারা শান্তি পায়। তাঁদের আশীর্বাদে সমস্ত বাধা-বিপত্তি ও কষ্ট দূর হয়। পিতৃপক্ষের সময় নিয়মিত দান-পুণ্য করলে পিতৃদোষ থেকে মুক্তি মেলে। পিতৃপক্ষের এই সময়টিকে শ্রাদ্ধপক্ষও বলা হয়।



Click it and Unblock the Notifications