Paush Putrada Ekadashi 2023: নতুন বছরে পৌষ পুত্রদা একাদশী কবে পড়েছে? জেনে নিন তিথি, শুভ মুহূর্ত ও পূজা বিধি

হিন্দু পঞ্জিকা অনুসারে, পুত্রদা একাদশী বছরে দু'বার আসে। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রথম পুত্রদা একাদশী পালন করা হয়। আর, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আরেকটি পুত্রদা একাদশী পালিত হয়। নতুন বছরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২ জানুয়ারি, সোমবার পৌষ পুত্রদা একাদশীর পালিত হবে। একে আবার বৈকুণ্ঠ একাদশীও বলা হয়। একাদশী তিথি শ্রী বিষ্ণুকে সমর্পিত। এদিন উপবাস রেখে বিষ্ণুর পুজো ও ব্রতকথা শোনার বিশেষ মাহাত্ম্য রয়েছে।

Paush Putrada Ekadashi 2023 Date

কথিত আছে, যাদের সন্তান নেই তাদের জন্য পুত্রদা একাদশী ব্রত খুবই শুভ ও ফলদায়ক। মনে করা নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে সন্তান লাভের মনোস্কামনা পূর্ণ হয়। এমনকি সন্তান সমস্ত সঙ্কট থেকে মুক্তি পায়। চলুন জেনে নেওয়া যাক, পৌষ মাসের পুত্রদা একাদশীর তিথি, শুভ সময় এবং পূজা বিধি সম্পর্কে।

পৌষ পুত্রদা একাদশী তিথি ও শুভক্ষণ

পৌষ পুত্রদা একাদশী তিথি ও শুভক্ষণ

পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে - পয়লা জানুয়ারী, সন্ধ্যা ৭টা ১১ মিনিটে।

একাদশী তিথি শেষ - ০২ জানুয়ারী, রাত ৮টা ২৩ মিনিটে।

উদয় তিথি অনুসারে পৌষ পুত্রদা একাদশী ব্রত পালিত হবে ০২ জানুয়ারি, সোমবার।

পুত্রদা একাদশীতে শুভ যোগ

পুত্রদা একাদশীতে শুভ যোগ

পঞ্জিকা অনুসারে, এ বছর পৌষ পুত্রদা একাদশীতে সিদ্ধ, সাধ্য, রবি এই তিন শুভ যোগ তৈরি হচ্ছে। এই যোগে পূজার্চনা করলে শুভ ফল প্রাপ্ত হয়।

পূজা বিধি

পূজা বিধি

একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর ব্রত করার সংকল্প করুন। তারপর ধূপ, প্রদীপ, নৈবেদ্য প্রভৃতি ষোলটি উপাদান দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করুন। রাতে প্রদীপ দান করতে হবে।

একাদশীর সারা রাত ভগবান বিষ্ণুর ভজন-কীর্তন করুন এবং সমস্ত ভুল বা পাপের জন্য শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা চান। পর দিন সকালে স্নান সেরে আবার বিষ্ণু পূজা করুন।

পৌষ পুত্রদা একাদশীর তাৎপর্য

পৌষ পুত্রদা একাদশীর তাৎপর্য

ধর্মীয় বিশ্বাস অনুসারে, সঠিক নিয়ম-কানুন মেনে এই একাদশী ব্রত পালন করলে শীঘ্রই সেই ব্যক্তি সন্তান সুখ লাভ করেন। সন্তানদের স্বাস্থ্য সবসময় ভালো থাকে। এ ছাড়া, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাজও সম্পন্ন হয়।

Story first published: Friday, December 30, 2022, 19:25 [IST]
X
Desktop Bottom Promotion