Papmochani Ekadashi 2023: এই ব্রত পালনেই মিলবে পাপ থেকে মুক্তি! জেনে নিন তিথি ও শুভক্ষণ

চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় পাপমোচনী একাদশী। ২৪টি একাদশীর মধ্যে সর্বশেষ একাদশী এটি। পাপমোচনী শব্দটি পাপ ও মুক্তি এই দু'টি শব্দের সমন্বয়ে গঠিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, যে ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি সকল পাপ থেকে মুক্তি পায়।

Papmochani Ekadashi 2023

একাদশীর দিন মূলত ভগবান বিষ্ণুর পূজার্চনা করা হয়। চলুন জেনে নেওয়া যাক, পাপমোচনী একাদশীর তিথি, শুভক্ষণ, তাৎপর্য ও ব্রত বিধি সম্পর্কে।

পাপমোচনী একাদশীর তিথি ও শুভক্ষণ

পাপমোচনী একাদশীর তিথি ও শুভক্ষণ

উদয় তিথি অনুসারে পাপমোচনী একাদশী তারিখ : ১৮ মার্চ ২০২৩

একাদশী তিথি শুরু হবে - ১৭ মার্চ, দুপুর ২টো ০৬ মিনিটে।

একাদশী তিথি শেষ হবে - ১৮ মার্চ, বেলা ১১টা ১২ মিনিটে।

ব্রত ভঙ্গের তিথি ও মুহূর্ত - ১৯ মার্চ, সকাল ৫টা ৪২ মিনিট থেকে সকাল ৮টা ০৭ মিনিট পর্যন্ত।

পাপমোচনী একাদশীর গুরুত্ব

পাপমোচনী একাদশীর গুরুত্ব

পাপমোচনী একাদশীর গুরুত্ব 'ভবিষ্যোত্তর পুরাণ' এবং 'হরিবাসর পুরাণ'-এ বর্ণিত হয়েছে। কথিত আছে, পাপমোচনী একাদশী ব্রত পালনে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। পার্থিব সুখের সঙ্গে সঙ্গে মৃত্যুর পর স্বর্গ লাভ হয়। এই ব্রত পালনকারী ব্যক্তি গরু দান করার সমান পুণ্য লাভ করেন।

ব্রত বিধি

ব্রত বিধি

এ দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করুন। বাড়ির পূজার স্থান পরিষ্কার করে ভগবান বিষ্ণুর ছবি বা প্রতিমা স্থাপন করুন। হলুদ ফুল নিবেদন করুন। পূজার সময় শ্রীমদ্ভাগবত গীতার একাদশ অধ্যায় পাঠ করুন। এর পরে ওঁ নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করুন। পূজা শেষ হলে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন এবং তার পরে কলা গাছে জল নিবেদন করুন। এতে সূর্যদেব ও শ্রীবিষ্ণুর আশীর্বাদ পাবেন। একাদশীর দিন তুলসী পাতা ভুলেও ছিঁড়বেন না।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, March 14, 2023, 22:26 [IST]
X
Desktop Bottom Promotion