Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Papmochani Ekadashi 2022 : পাপ থেকে পরিত্রাণ পেতে করুন পাপমোচিনী একাদশী! জেনে নিন তিথি ও শুভক্ষণ
হিন্দু ধর্মে প্রতিটি একাদশী তিথির গুরুত্ব কতটা, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশ তিথিতে একাদশী ব্রত পালন করা হয়। বছরে মোট ২৪টি একাদশী পড়ে। আর প্রতিটি একাদশীতেই ভগবান বিষ্ণুর পূজা করা হয়। পঞ্জিকা অনুযায়ী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে পাপমোচিনী একাদশী বলা হয়।

বিশ্বাস করা হয়, যে ব্যক্তি পাপমোচিনী একাদশীর ব্রত করেন সেই ব্যক্তি তাঁর সমস্ত পাপ থেকে মুক্তি পায়। চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালে পাপমোচিনী একাদশী কবে পড়েছে এবং এর শুভক্ষণ।

পাপমোচিনী একাদশীর তিথি ও শুভক্ষণ
এ বছর পাপমোচিনী একাদশী পড়েছে ২৮ মার্চ, সোমবার।
একাদশী তিথি শুরু - ২৭ মার্চ, রবিবার সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে।
একাদশী তিথি শেষ - ২৮ মার্চ, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে।
ব্রত ভঙ্গের সময় - ২৯ মার্চ, সকাল ০৫টা ৩২ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত।

পাপমোচিনী একাদশীতে শুভ সংযোগ
এবার পাপমোচিনী একাদশীর সকালে সিদ্ধ যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের বিশেষ সংযোগ ঘটতে চলেছে। সিদ্ধ যোগ সন্ধ্যা ০৫টা ৪০ মিনিট পর্যন্ত থাকবে। আর, সর্বার্থ সিদ্ধি যোগ সকাল ৬টা ১৬ মিনিট থেকে থেকে দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে। এই ধরনের যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগে করা যে কোনও কাজে সাফল্য আসে।

পাপমোচিনী একাদশী ব্রতের তাৎপর্য
বিশ্বাস করা হয় যে, এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়। এই দিনে যাঁরা ভক্তিভরে শ্রীবিষ্ণুকে স্মরণ করেন, তাঁদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কথিত আছে যে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে পাপমোচিনী একাদশীর কথা বলেছিলেন। এই দিন নিষ্ঠা ভরে ব্রত করলে এবং সঠিক নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পূজা করলে মোক্ষ লাভ হয়।



Click it and Unblock the Notifications