Papankusha Ekadashi 2023: পাপাঙ্কুশা একাদশী ব্রত পালনেই সম্ভব পাপক্ষয়! জেনে নিন তিথি ও মাহাত্ম্য

Papankusha Ekadashi 2023: সনাতন ধর্মে একাদশী ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস, যে ব্যক্তি সঠিক বিধি মেনে প্রত্যেক একাদশীর ব্রত পালন করেন, তাঁর জীবন থেকে সকল দুঃখ-কষ্ট দূর হয় এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে। প্রতি মাসে শুক্ল পক্ষ ও কৃষ্ণ পক্ষে মোট দু'টি একাদশী পড়ে। আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পাপাঙ্কুশা একাদশী ব্রত পালন করা হয়।

কথিত আছে, পাপাঙ্কুশা একাদশীতে উপবাস করলে সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক, এ বছর কবে পালন হবে পাপাঙ্কুশা একাদশী এবং এই ব্রতের পূজা বিধি, তাৎপর্য সম্পর্কে।

Papankusha Ekadashi 2023

পাপাঙ্কুশা একাদশীর তিথি ও শুভক্ষণ

পঞ্জিকা অনুসারে, চলতি বছর পাপাঙ্কুশা একাদশী পালিত হবে ২৫ অক্টোবর, বুধবার। একাদশী তিথি শুরু ২৪ অক্টোবর দুপুর ৩টে ১৪ মিনিটে। একাদশী তিথি শেষ ২৫ অক্টোবর, দুপুর ১২টা ৩২ মিনিটে।

পূজা বিধি

একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর ব্রতের সঙ্কল্প নিন। ঘট স্থাপন করে তার কাছেই ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি রাখুন। পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর অভিষেক করুন। তার পর প্রদীপ, ধূপ, অক্ষত, তুলসী, ফল, ফুল, মিষ্টি দিয়ে সঠিক নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পূজা করুন। পুজো শেষে আরতি করুন। এর পর একাদশীর ব্রত কথা শুনুন বা পড়ুন এবং 'ওঁ নমো ভগবতে বাসুদেবায়' মন্ত্র জপ করুন।

ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। মনে করা হয়, বিনা তুলসীতে শ্রী বিষ্ণু কোনও দিনই ভোগ গ্রহণ করেন না।

একাদশীর ব্রত ভঙ্গ সর্বদা তারপরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে হয়। দ্বাদশী তিথির ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করুন। তারপর ব্রাহ্মণ ভোজন করান এবং তাকে দক্ষিণা দিয়ে বিদায় জানান। এর পরে আপনার ব্রত ভাঙুন।

পাপাঙ্কুশা একাদশীর তাৎপর্য

শাস্ত্র মতে, ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পালনে সকল পাপের প্রায়শ্চিত্ত হয়। এই ব্রত পালনে মন ও আত্মা উভয়ই পবিত্র হয়। ব্যক্তি মোক্ষ লাভ করে। পাপঙ্কুশা একাদশীর ব্রত পালনে কঠোর তপস্যার সমান ফল প্রাপ্তি হয়।

Disclaimer: উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

Story first published: Tuesday, October 24, 2023, 14:21 [IST]
X
Desktop Bottom Promotion