Papankusha Ekadashi 2022 : পাপাঙ্কুশা একাদশী পালনে সম্ভব পাপ ক্ষয়! জেনে নিন তিথি, শুভ মুহূর্ত ও তাৎপর্য

প্রতি মাসে শুক্ল পক্ষ ও কৃষ্ণ পক্ষে মোট দু'টি একাদশী পড়ে। বছরে ২৪টি একাদশী পালিত হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পাপাঙ্কুশা একাদশী পালন করা হয়। বিশ্বাস করা হয়, এই একাদশী পালনে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কথিত আছে, এই উপবাস পালনকারী ব্যক্তিকে যমলোকের অত্যাচার ভোগ করতে হয় না।

Papankusha Ekadashi 2022 Date And Time

চলতি বছর ৬ অক্টোবর পাপাঙ্কুশা একাদশী। এ দিন ব্রত পালন ও দান-ধ্য়ান করলে শুভ ফল প্রাপ্তি হয়। জেনে নিন, পাপাঙ্কুশা একাদশী ব্রতর তিথি, শুভ মুহূর্ত, পূজা বিধি ও তাৎপর্য -

পাপাঙ্কুশা একাদশীর তাৎপর্য

পাপাঙ্কুশা একাদশীর তাৎপর্য

ধার্মিক মান্যতা অনুসারে, পাপঙ্কুশা একাদশী ব্রত যারা পালন করেন, তাদের জ্ঞানে-অজ্ঞানে করা সকল পাপের প্রায়শ্চিত্ত হয়। এই ব্রত পালনে মন ও আত্মা উভয়ই পবিত্র হয়। যে ব্যক্তি এই একাদশীর রাতে জেগে থাকেন তিনি স্বর্গের অধিকর্তা হন। এ দিন দান-ধ্যান করলে শুভ ফল পাওয়া যায়। পদ্মপুরাণ অনুসারে, যে ব্যক্তি স্বর্ণ, তিল, ভূমি, গরু, অন্ন, জল, জুতো এবং ছাতা দান করেন, সেই ব্যক্তির যমরাজ দর্শন হয় না।

স্বয়ং শ্রীকৃষ্ণ এই ব্রতর মাহাত্ম্য সম্পর্কে যুধিষ্ঠিরকে জানিয়ে ছিলেন। তিনি জানিয়েছিলেন যে, এই একাদশী পালন করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায়।

পূজা বিধি

পূজা বিধি

পাপঙ্কুশা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পদ্মনাভ রূপের পূজা করা হয়। এ দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রতের সঙ্কল্প নিন। পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর অভিষেক করার পর হলুদ চন্দন, অক্ষত, ফল, ফুল, মিষ্টি, ড্রাই ফ্রুটস নিবেদন করুন। সঠিক বিধি মেনে শ্রী বিষ্ণুর পূজার্চনা করুন। ধূপ-প্রদীপ জ্বেলে আরতি করুন। এর পর একাদশীর ব্রত কথা শুনুন বা পড়ুন এবং 'ওঁ নমো ভগবতে বাসুদেবায়' মন্ত্র জপ করুন। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। মনে করা হয়, বিনা তুলসীতে শ্রী বিষ্ণু কোনও দিনই ভোগ গ্রহণ করেন না।

পাপাঙ্কুশা একাদশীর তিথি ও শুভক্ষণ

পাপাঙ্কুশা একাদশীর তিথি ও শুভক্ষণ

পঞ্জিকা অনুসারে, ২০২২ সালে পাপাঙ্কুশা একাদশী পড়েছে ৬ অক্টোবর, বৃহস্পতিবার।

একাদশী তিথি শুরু হবে - ৫ অক্টোবর, বেলা ১২টায়।

একাদশী তিথি শেষ - ৬ অক্টোবর, সকাল ৯টা ৪০ মিনিটে।

উদয়া তিথি ৬ অক্টোবর হওয়ায়, এই দিনেই পাপঙ্কুশা একাদশী ব্রত পালিত হবে।

Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

X
Desktop Bottom Promotion