Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Palmistry : হাতের তালুতে এই চিহ্নগুলি থাকলে সেই ব্যক্তির জীবনে কখনও অর্থের অভাব হয় না!
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হাতের রেখা দেখেই বলে দেওয়া সম্ভব একজনের ভূত-ভবিষ্যৎ। হস্তরেখা জ্যোতিষের সাহায্যে, আমাদের হাতের তালুতে থাকা অসংখ্য রেখা থেকে ব্যক্তির ভাগ্য এবং ভবিষ্যত সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। হাতে বিভিন্ন রেখা ছাড়া অনেক ধরনের চিহ্নও থাকে, এই চিহ্নগুলির বিশেষ তাৎপর্য রয়েছে। এর মধ্যে কিছু চিহ্ন খুব শুভ বলে মানা হয় এবং কিছু চিহ্নকে অশুভ বলে মনে করা হয়।

তাহলে জেনে নিন, হাতে কোন কোন চিহ্ন থাকলে সেই ব্যক্তি খুব ভাগ্যবান ও ধনবান হন।

১) হাতের তালুতে চক্রের মতো চিহ্ন থাকলে
অনেকের হাতের তালুতে চক্রের মতো চিহ্ন থাকে। হস্তরেখাবিদ্যায় চক্রের চিহ্নকে খুবই শুভ ও সৌভাগ্যবান বলে মনে করা হয়। তবে খুব কম লোকের হাতের তালুতে এই চক্রের মতো চিহ্ন দেখা যায়। এই ব্যক্তিরা খুব ধনী এবং সুখী হন। সমাজে এদের মান-সম্মান বেশি থাকে।

২) হাতে পদ্মের চিহ্ন থাকলে
হাতের তালুতে পদ্মের চিহ্ন থাকলে তাকেও খুব শুভ ও সৌভাগ্যের বলে মনে করা হয়। যাদের হাতের তালুতে এই চিহ্ন থাকে তাদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে এই ব্যক্তিদের উপর। মা লক্ষ্মী সর্বদা এদের জীবনে ধনসম্পদ প্রদান করেন।

৩) হাতের তালুতে স্বস্তিক চিহ্ন থাকলে
কোনও ব্যক্তির হাতের তালুতে যদি স্বস্তিক চিহ্ন থাকে, তাহলে সেই ব্যক্তি জীবনে অনেক উন্নতি করে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি উচ্চপদ লাভ করেন। এদের জীবনে কখনোও ধন-সম্পদের কোনও অভাব হয় না।

৪) হাতে শঙ্খের চিহ্ন থাকলে
হস্তরেখা বিদ্যায় শঙ্খের চিহ্নকে অত্যন্ত শুভ ও সৌভাগ্যবান বলে মনে করা হয়। কারুর হাতের তালুতে যদি শঙ্খ আকৃতির চিহ্ন থাকে, তাহলে সেই ব্যক্তি খুব ধনী হয়। এই ব্যক্তিরা খুব অল্প পরিশ্রমে জীবনে দ্রুত সাফল্য অর্জন করেন।

৫) হাতে M চিহ্ন থাকলে
অনেকের হাতের তালুতে ইংরেজি অক্ষরের আকারও তৈরি হয়। তালুর মাঝখানে যদি M চিহ্ন থাকে তাহলে এই ধরনের মানুষের বুদ্ধি খুব ভাল হয়। এরা দলকে নেতৃত্ব দেয়, কারণ এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার আশ্চর্য ক্ষমতা রয়েছে। এই ব্যক্তিরা জীবনে অর্থ এবং মান-সম্মান অর্জন করে।



Click it and Unblock the Notifications